মাত্র ৩৮ বছরেই মর্মান্তিক মৃত্যু! অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা, দুঃখের খবর বিনোদন দুনিয়ায়

 হৃষিকেশ কানাড়ে

সকাল হতেই বিনোদন দুনিয়ায় অত্যন্ত দুঃখের খবর। চলে গেলেন জনপ্রিয় অভিনেতা। মাত্র ৩৮ বছর বয়সেই অভিনেতার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ইন্ডাস্ট্রিতে। কেরিয়ারের শুরুতেই দুর্দান্ত অভিনয় দিয়ে মন জিতে ছিলেন, আজ সেই মানুষটি আর নেই। এখনও এই মর্মান্তিক ঘটনার ধাক্কা সামলে উঠতে পারেনি অভিনেতার সহকর্মী থেকে শুরু করে বন্ধু।

মৃত্যুকালে তাঁর বাবা-মা, বোন এবং স্ত্রীকে রেখে গেছেন। প্রয়াত জনপ্রিয় মারাঠি অভিনেতা হৃষিকেশ কানাড়ে। দেশপ্রেম ও জাতীয়তাবাদী ভাবনার উপর ভিত্তি করে নির্মিত ‘মী ভারতীয়’ নাটকে ৩০০ বারেরও বেশি অভিনয় করে দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিলেন তিনি। হৃষিকেশ শুধু একজন অসাধারণ অভিনেতাই ছিলেন না, একজন শিল্পী যিনি মঞ্চে তাঁর সান্নিধ্যে আসা প্রত্যেকের মনে এক অবিস্মরণীয় ছাপ রেখে গেছেন।

অভিনয় ছাড়াও তিনি নিজের একটি অনলাইন ফিটনেস ক্লাব চালাতেন। তিনি পুনের বাসিন্দা ছিলেন। নের বৈকুণ্ঠ শ্মশানে ঋষিকেশ কানাড়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ঋষিকেশ কানাড়ের মৃত্যুতে পুনের নাট্যজগতের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ভক্তরাও শোক প্রকাশ করেছেন।

হৃষিকেশ কানাড়ে