‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিক থেকে রাতারাতি বাদ পড়ল এই জনপ্রিয় নায়িকা! ‘এত বছর পরে কখনও কল্পনাও করিনি’, বললেন অভিনেত্রী

মিলন হবে কত দিনে

স্টার জলসার একটি অন্যতম ধারাবাহিক হল ‘মিলন হবে কত দিনে’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শোলাঙ্কি রায় এবং অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। তবে টিভি পর্দায় এই ধারাবাহিক সাফল্য পেতে ব্যর্থ। ধারাবাহিকের স্লট চেঞ্জ হয়ে রাত ১১টায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এমনকি বন্ধ হওয়ার গুঞ্জন উঠেছিল মেগাকে ঘিরে। যদিও তেমন সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

এসবের মাঝেই আচমকা ধারাবাহিক থেকে বাদ পড়ল এক গুরুত্বপূর্ণ চরিত্র। এবার ধারাবাহিকে মেঘনা সেনের চরিত্রের পথ চলা শেষ হতে চলেছে। এই চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী অলিভিয়া সরকার। বেশ ভালোই প্রশংসা অর্জন করেছিলেন তিনি।

ধারাবাহিকে তার পার্ট শেষ। সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিজেই শেয়ার করে নিয়েছেন। অলিভিয়া লেখেন, ‘হয়তো এটাই ছিল মেঘনা সেনের শেষ। যখন আমি এই জার্নি শুরু করেছিলাম, আমি সবসময় আশা করতাম যে এই প্রজেক্টটিতে আমি এমন ভাবে কাজ করব যা আমি এত বছর পরে কখনও কল্পনাও করিনি। এবং আজ আমি সত্যিই অনুভব করছি যে এটা শেষ হয়েছে। এবং আমি সকলের মনে জায়গাও করে নিতে পেরেছি।’

তিনি আরও লেখেন, ‘দর্শকদের কাছ থেকে, আমার চারপাশের মানুষদের কাছ থেকে, এবং যারা মেঘনার গল্পের সঙ্গে একাত্ম হয়েছেন, তাদের সকলের কাছ থেকে পাওয়া ভালোবাসার জন্য অশেষ কৃতজ্ঞতা। প্রতিটি বার্তা, প্রতিটি আবেগ, প্রতিটি সাপোর্ট আমার কাছে মূল্যবান। যা আমি কখনও হয়তো ভাষায় প্রকাশ করতেও পারব না। আমি শুধু মনে করি আমাদের গল্প আপনাদের হাসিয়েছে, কাঁদিয়েছে, অনুভূতি দিয়েছে এবং নিজস্ব উপায়ে সকলকে একাত্ম করতে পেরেছে। কারণ, মেঘনা সবসময় আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকবে। কিছু চরিত্র গল্প শেষ হয়ে গেলেও আপনার সঙ্গেই চিরকাল থেকে যায়। কোনও দিনও ছেড়ে যায় না।’