গত মাসে জুন মাসে অসুস্থ ছিলেন অভিনেত্রী দীপিকা কক্কড়। ক্যান্সার আক্রান্ত হন তিনি। টেনিস বলের আকারের টিউমার বাদ দেওয়া হয়েছিল। এরপর থেকে ঘন ঘন অসুস্থ হয়ে পড়েন তিনি। তার কঠিন মুহূর্তে পাশে রয়েছেন তার স্বামী শোয়েব ইব্রাহিম। বলা বাহুল্য, শোয়েবের পরিবারে একের পর এক ঝড় বয়ে যাচ্ছে।
আবারও সোশ্যাল মিডিয়ায় এসে খারাপ খবর শেয়ার করে ছোটপর্দার অভিনেতার জানান, তাদের পরিবারের জন্য প্রার্থনা করতে। ফের কি নতুন বিপদ ঘনিয়ে এলো অভিনেতার পরিবারে।
সম্প্রতি নিজের সমাজমাধ্যমে অভিনেতা জানিয়েছেন, তার বাবা গুরুত্বর অসুস্থ। তার কথায় ‘‘আপনাদের সকলের প্রার্থনা চাই। বাবার আবার স্ট্রোক হয়েছে। হাসপাতালে ভর্তি। চিকিৎসকেরা জানিয়েছেন যে, ২৪ ঘণ্টা না পেরোলে কিছু বলা যাবে না। অবস্থা বেশ সঙ্কটজনক বাবার।’’

প্রসঙ্গত ২০১১ সালে অভিনেতার বাবার স্ট্রোক হয়। এর পরে একটা লম্বা সময় ধরে হাঁটাচলার ক্ষমতা হারিয়ে ফেলেন তিনি। সম্প্রতি আবার স্ট্রোকের জন্য হাসপাতালে আইসিইউ-তে ভর্তি করানো হয়েছে।
