মাসির বিয়েতে পাশে বসে থাকা গোলুমুলু বাচ্চাটিকে চিনতে পারছেন? বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা

অভিষেক বসু

মাসির বিয়েতে পাশে বসে থাকা ছোট্ট ছেলেটিকে দেখে কেউ বলবে আজ সে বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়ক। চিনতে পারছেন এই গোলুমুলু বাচ্চাটি আসলে কে? একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি অভিনেতার প্রেমজীবন নিয়ে কিন্তু, অনেক বিতর্কও রয়েছে।

গত বছরেই সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেতা। জি-বাংলার জনপ্রিয় মেগা ‘ফুলকি’র সেট থেকেই প্রেম শুরু হয়েছিল তাঁদের। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক অভিনেতার পরিচয়।

ছোট্ট ছেলেটি আসলে বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা অভিষেক বসু। মাসির জন্মদিনে অভিষেকের আদুরে বার্তা, প্রিয় মাসি, তোমার কোলে মানুষ হওয়া থেকে শুরু করে, তোমার বিয়ে থেকে আমার বিয়ে অবধি বেশ মজা হল। শুভ জন্মদিন আমার দ্বিতীয় মা। মাসির কাছেই কেটেছে ছোটবেলা। সেই মাসির বিয়েতেই পোজ দিয়ে ছবি তুলেছেন অভিনেতা।

দিয়া থেকে সুরভীর সঙ্গে প্রেমচর্চার পর শার্লি মোদকের সঙ্গে বিয়ে সারেন অভিষেক। আপাতত চুটিয়ে সংসার করছেন তারকা দম্পতি।

অভিষেক বসু