বড় চমক! ফের পর্দায় একসাথে জুটি বাঁধছেন ‘অনুরাগের ছোঁয়া’র জুটি, রাহুল-স্বস্তিকাকে ঘিরে বেজায় খুশি অনুরাগীরা

রাহুল-স্বস্তিকা

ফের বড় সুখবর! একসাথে জুটি বাঁধতে চলেছেন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের জুটি স্বস্তিকা ঘোষ এবং রাহুল মজুমদার। অনুরাগের ছোঁয়া’র প্রথম অধ্যায়ে দীপা-সূর্যের জুটি অর্থাৎ স্বস্তিকার সাথে দিব্যজোতি দত্তের জুটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর দ্বিতীয় অধ্যায়ে রাহুল আর স্বস্তিকার জুটি অল্প সময়ের জন্য হলেও দর্শকের প্রচুর ভালোবাসা অর্জন করে।

তবে খুব বেশি সময় এই জুটিকে না পাওয়ার আক্ষেপ দর্শকের মধ্যে রয়ে গিয়েছিল, এবার সেই আক্ষেপ কাটতে চলেছে। ফের পর্দায় জুটি বাঁধতে চলেছেন তারা। সেই সুখবর নিজেরাই জানিয়েছেন।

রাহুল মজুমদার, তাঁর এবং স্বস্তিকা ঘোষের একগুচ্ছ ছবি সমাজমাধ্যমে পোস্ট ক্যাপশনে লেখে, ‘আসছি।’ এরপরেই ব্যাপারটা নিয়ে জলঘোলা শুরু হয়।

এদিকে আজকাল ডট ইনকে এই বিষয়ে স্বস্তিকা ঘোষ জানিয়েছেন, “শুটিং চলছে। শীঘ্রই সবটা জানাব। নতুন কিছু আসছে, এটুকু বলতে পারি।” অভিনেতা রাহুল মজুমদার এই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “সিনেমা আসছে আমাদের। শুটিং চলছে। এটা আমার প্রযোজনা সংস্থার প্রথম কাজ।” অভিনেতা বললেন, “১৪-১৫ আগস্ট ঘোষণা করা হবে সব। সবটাই জানাব শীঘ্রই।”