বড়সড় বিপদের মুখে জয়জিৎ ব্যানার্জি! ‘ছেলে আমার কোন কথাই শুনছে না… তাই বাধ্য হয়ে… সকলের কাছে অনুরোধ করছি…’, আচমকাই সোশ্যাল মিডিয়ায় কাতর আর্জি অভিনেতার

জয়জিৎ ব্যানার্জি

বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ জয়জিৎ ব্যানার্জি। অভিনয় থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সোশ্যাল মিডিয়ায় বরাবরই চর্চায় থাকেন অভিনেতা। চলতি বছরেই স্ত্রীয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবরও উঠে আসে। সম্প্রতি নিজের খুব ব্যক্তিগত একটি সমস্যার কথা সকলের সামনে তুলে ধরলেন জয়জিৎ। যা দেখে রীতিমত অবাক নেটিজেন।

ডিভোর্সের পর একমাত্র ছেলেকে নিয়ে বড্ড চিন্তায় রয়েছেন অভিনেতা। বাবার কোন কথাই শুনছে না ছেলে। তাই সমাজ মাধ্যমে আচমকাই সকলের কাছে অভিনেতার কাতর আর্জি। জয়জিতের বিনীত অনুরোধ, কেউ যদি তাঁর পুত্রকে রাজি করাতে পারে তাহলে ৫০০ টাকা পুরস্কার দেবেন তিনি। ঠিক কি বিষয়ে চিন্তিত অভিনেতা?

তরুণ প্রজন্মের প্রায় প্রত্যেক বাবা মায়েদের যে সমস্যা থেকে থাকে, তেমনি একটি সমস্যায় পড়েছেন অভিনেতা। ছেলে কিছুতেই চুল কাটছে না! হাজার বার বলার পরেও সে কিছুতেই কথা শুনছে না। তাই কিছুটা বাধ্য হয়ে সমাজমাধ্যমে দারস্ত হয়েছেন জয়জিৎ।

সকলের উদ্দেশ্যে অভিনেতার অনুরোধ, কেউ যদি তাঁর ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে চুল কাটাতে পারেন তাহলে তিনি ৫০০ টাকা নগদ উপহার দেবেন। যদিও গোটা পোস্টটাই নিছক মজার ছলে করেছেন তিনি। কমেন্ট বক্সে ভরে গিয়েছে মজার মজার মন্তব্যে।

কেউ কেউ অভিনেতার কথা সহমত প্রকাশ করে জানিয়েছেন, সকলের ঘরে এখন একই অবস্থা। বেশি কিছু বললে হয় কাটবেনা না হলে ন্যাড়া হয়ে চলে আসবে। আবার অনেকে অভিনেতার কথা ধরেই লিখেছেন, আমার ছেলেকে যদি কেউ বোঝাতে পারে তাহলে আমি এক হাজার টাকা দেব। ফলে বোঝাই যাচ্ছে, শুধু জয়জিৎ একা নন, এই সমস্যা প্রায় প্রত্যেক বাবা-মায়ের।

কেউ কেউ অভিনেতার কথা সহমত প্রকাশ করে জানিয়েছেন, সকলের ঘরে এখন একই অবস্থা। বেশি কিছু বললে হয় কাটবেনা না হলে ন্যাড়া হয়ে চলে আসবে। আবার অনেকে অভিনেতার কথা ধরেই লিখেছেন, আমার ছেলেকে যদি কেউ বোঝাতে পারে তাহলে আমি এক হাজার টাকা দেব। ফলে বোঝাই যাচ্ছে, শুধু জয়জিৎ একা নন, এই সমস্যা প্রায় প্রত্যেক বাবা-মায়ের।

Previous article100+ সেরা শিশু নিয়ে উক্তি । Children Quotes
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।