‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ থেকে বিদায় সুদীপ্তার! ‘বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছি’, অবশেষে আসল কারন জানিয়ে মুখ খুললেন অভিনেত্রী

লাখ টাকার লক্ষ্মীলাভ

কিছুদিন আগেই ‘দিদি নাম্বার ওয়ান’ থেকে বাদ পড়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। যাকে ছাড়া দিদি নাম্বার ওয়ান অসম্পূর্ণ। তার জায়গায় সঞ্চালকের দায়িত্ব সামলাচ্ছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সেই রেশ কাটতে না কাটতেই এবার সান বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘লক্ষ্মী লাভ’ ছেড়ে দিলেন সুদীপ্তা চক্রবর্তী।

এই সিজেনই তাকে শেষবারের জন্য দেখা যাবে। আসছে নতুন সিজেন। আর নতুন সিজেনে সঞ্চালিকা হিসাবে দেখা যাবে না অভিনেত্রীকে। তার পরিবর্তে শোয়ের দায়িত্ব সামলাবেন অভিনেত্রী পায়েল দে। যাকে শেষবারের মতো ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা মিলেছিল। এদিকে প্রথম সিজেন থেকে সুদীপ্তা চক্রবর্তীর হাত ধরেই তুমুল জনপ্রিয়তা পেয়েছে ‘লাখ টাকার লক্ষ্মীভাব’। সেক্ষেত্রে পায়েলকে দর্শক তার জায়গায় কতটা আপন করে নিতে পারবে তা প্রশ্ন থেকেই যায়।

লাখ টাকার লক্ষ্মীলাভ

আচমকাই কেন এই শো ছাড়লেন সুদীপ্তা? আনন্দ বাজার অনলাইনের কাছে শো ছেড়ে দেওয়ার প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ছোটপর্দার এই অনুষ্ঠানে কাজ করতে গেলে যে সময়টা দেওয়ার প্রয়োজন, তা এখন দেওয়া সম্ভব নয় অভিনেত্রীর পক্ষে। তাই বাধ্য হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে তার পথ চলা শেষ হলেও পায়েলকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন।