
টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা জীতু কামাল। তাকে চেনার জন্য তার নামটাই যথেষ্ট। সিরিয়াল থেকে সিনেমা, সর্বত্রই নিজেকে প্রমাণ করেছেন অভিনেতা। তিনি ছোটপর্দার কখনো মল্লার সেন আবার কখন হয়ে উঠেছেন প্রতিষ্ঠিত বিজেনেস ম্যান আর্য সিংহ রায়। ঠিক তেমনি বড়পর্দার সত্যজিৎ রায় বা কখনো তিনি মেঘদূত বোস।
অভিনেতার অভিনীত কিছু চরিত্র আজীবন মনে রাখার মতোই। অতীতে তার অভিনীত রাগে অনুরাগে, মিলিন তিথি সিরিয়াল আজও চর্চায়। সম্প্রতি সেই লিস্টে যোগ হয়েছে কিছু মাস আগে সদ্য শেষ হওয়া চর্চিত মেগা ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। ধারাবাহিক শেষ হয়েছে দু’মাস হতে চলল কিন্তু পর্দার আর্য সিংহ রায়ের রেশ যে এখনো দর্শক কাটিয়ে উঠতে পারেননি তার প্রমান সোশ্যাল মিডিয়া।
ধারাবাহিক শেষ হওয়ার পর নিজের স্বেচ্ছাসেবী সংস্থা নিয়ে ব্যস্ত জীতু। কিন্তু ছোটপর্দায় দর্শকের মন যে মানছে না। তারা চাইছেন জীতু আবার ফিরে আসুক সিরিয়ালে। আবার একটু নজর রাখলে দেখা যাবে, ছোটপর্দার অধিকাংশ দর্শকের আর্জি জীতু কমল আর নবাগতা শিরীনের পালের জুটি আবার ফিরিয়ে আনা হোক। ‘চিরদিনই তুমি যে আমার’ জুটিকে আবার দেখা যাবে কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে। তবে ইতিমধ্যে অন্দরমহলের কানাঘুষো জীতু নাকি এবার কেরিয়ারে নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন।

যদিও এই বিষয়ে নায়কের তরফ থেকে এখনো কোনও ঘোষণা পাওয়া যায়নি। তবে ইন্ডাস্ট্রির অন্দরমহল বলছে, অভিনেতা পা রাখতে চলেছে ওয়েব প্ল্যাটফর্মে। ওয়েব প্ল্যাটফর্ম ‘হইচই’-এর তরফে নাকি যোগাযোগ করা হয়েছে জীতুর সাথে। এমনকি খবর রয়েছে, নতুন সিরিজ নিয়ে ইতিমধ্যেই আলোচনা সেরে ফেলেছেন তিনি। একটি নয়, পরপর দুটি সিরিজ নিয়ে কথা হয়েছে তার সাথে। এমনটাই সূত্রের খবর মিলছে। তবে এই বিষয়ে একটি শব্দ খরচ করতে নরাজ অভিনেতা।
