‘সারা শরীরে ইনফেকশন ছড়িয়ে পরেছে..’, শুটিং সেটে আচমকাই অসুস্থ সুদীপ! কি জানালেন অভিনেতার চিকিৎসক

সুদীপ সরকার

কয়েক দিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা সুদীপ সরকার। সোমবার আচমকাই শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রচন্ড পেট ব্যাথা শুরু হয় তারপরেই অভিনেতাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয়। আগের দিন নাকি জ্বরও এসেছিল বলে জানা গিয়েছে। হঠাৎ কি এমন হল অভিনেতার? কি জানালেন সুদীপের চিকিৎসক?

এই মুহুর্তে সুদীপের সঙ্গে হাসপাতালে রয়েছেন তাঁর স্ত্রী অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। অনিন্দিতা জানিয়েছেন, খাবার কিংবা কোন পানীয় থেকেই অভিনেতার শরীরে এই সংক্রমণ ছড়িয়েছে। শরীরে সংক্রমণ বেশ গুরুতর হওয়ায় চিকিৎসকদের পর্যবেক্ষণেই রাখা হয়েছে সুদীপকে। অসুস্থতার কারণে সুদীপ বেশ দুর্বল হয়ে পড়েছিলেন বলেও জানিয়েছেন অনিন্দিতা। সেই কারণেই পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাঁকে হাসপাতালেই রাখা হবে।

ভর্তি হওয়ার সময় পরিস্থিতি বেশ কঠিন থাকলেও আগের চেয়ে অনেকটা ভাল আছে সুদীপ। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা হওয়ার কথা রয়েছে। যদিও চিকিৎসকেরা সমস্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত চূড়ান্ত কিছু বলতে চাননি।

এই পরিস্থিতিতে তাঁদের ছোট মেয়েকে বাড়িতে থাকতে হচ্ছে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে। তবে অনিন্দিতা জানান, রাতে বাবা-মাকে পাশে না পেয়ে মেয়েটির একটু কষ্ট হয়। তবুও সে খুব বুঝদার এবং শান্ত স্বভাবের, তাই বড় কোনও সমস্যা হচ্ছে না। পরিবারের সবাই এখন সুদীপের দ্রুত সুস্থতার অপেক্ষায়।

ছোটপর্দায় খলচরিত্রে অভিনয়ের জন্য বিশেষ পরিচিতি পেয়েছেন সুদীপ। ‘ফুলকি’ ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করে কুড়িয়েছিলেন দর্শকদের প্রশংসা। খুব সম্প্রতি স্টার জলসার ‘গঙ্গা’ ধারাবাহিকে আবার নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে সুদীপকে। আপাতত অসুস্থতার কারণে বেশ কিছুদিন তিনি বিশ্রামে থাকবেন তারপর ফিরে আসবেন কাজে।