‘গত দেড় বছর গলার অসুখে…ভীষণ কষ্টকর…একজন গায়িকার কাছে…যা যা নেগেটিভ বলেছি…’, জীবনের কঠিন পরিস্থিতি নিয়ে মুখ খুললেন গায়িকা জয়তী চক্রবর্তী

গায়িকা জয়তী চক্রবর্তী

বর্তমানে বাংলার জনপ্রিয় একজন গায়িকা হলেন জয়তী চক্রবর্তী। যিনি রবীন্দ্র সংগীতের জন্য শ্রোতাদের কাছে পরিচিত। শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, আধুনিক গান, নজরুলগীতিতে নিজের কণ্ঠস্বরে শ্রোতাদের মুগ্ধ করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের সাথে ঘটে যাওয়া কিছু উপলব্ধি শেয়ার করলেন গায়িকা। এই সাক্ষাৎকার কার থেকে জানা যায়, গত দেড় বছর তিনি গলার সমস্যায় ভীষণ কষ্ট পেয়েছেন। একজন গায়িকার জন্য গলার সমস্যা খুবই বেদনাদায়ক কারণ গলায় সবচেয়ে বড় সম্পদ গানের জন্য গায়িকাদের জীবনে।

তবে কঠিন সময়ের মধ্যে জীবনের এক বড় সত্য খুঁজে পেয়েছেন তিনি। এই অসুখের জন্যই নিজের ভুল ধরতে পেরেছিলেন জয়তী। তিনি বলেন, “আমি যা যা নেগেটিভ বলেছি সেটাই আমার কাছে ফিরে এসেছে। মা বলত সকাল-বিকেল, ভোরবেলা কখনো নেগেটিভ কথা বলা উচিত নয়। মা বিশ্বাস করত ঈশ্বরেরা চারপাশে রয়েছেন এবং সেই কথাগুলো ‘তথাস্ত’ বলে সত্য করে দেন’। অভিনেত্রীর সেদিন সেই কথা বুঝতে না পারলেও আজ গুরুত্ব বুঝেছেন। কারণ তিনি নিজেই ইউনিভার্সের কাছে নেগেটিভ সিগন্যাল পাঠিয়েছেন আর সেই নেতিবাচক জিনিসগুলোই তার সাথে ঘটেছে।

গায়িকার মতে, এটা গোটা ইউনিভার্সের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। যেমন আমরা ভাবি, ঠিক তেমনটাই আমাদের সাথে ঘটে। এটাই কর্মফল। তাই নিজের জীবনের ভাবনায় বড় ইতিবাচক আর সচেতনতা এনেছেন।

সূত্রঃ https://tollygossip . com/entertainment-news/singer-jayati-chakraborty-reveals-how-negativity-affected-her-life-64616?fbclid=IwY2xjawSprw1leHRuA2FlbQIxMABicmlkETFTRk5vU2o4bkZzWHl4N3VYc3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHjTT_A11QK90_KBJis4nXZT9eid1rUh4bS0b5yoiXMCTwtL6KktbGYdAPyk0_aem_KSxpwVPJFN35QNMs01Hk0w