
বলিউডের তৈরি হওয়া কিছু প্রেম কাহিনী অসম্পূর্ণ রয়ে গেছে। যেমন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) আর রেখার (Rekha) প্রেম। যেই প্রেমের কথা বলিউডে সবারই জানা। বলিউডের এক সময়কার হিট জুটি তারা। শুধু পর্দায় নয়, তাদের রসায়ন গড়িয়েছিল বাস্তবেও। অমিতাভ আর রেখার প্রেম যখন শুরু হয় তখন বলিউডের বিগ বি বিবাহিত। জয়া বচ্চনের সঙ্গে সংসার বেঁধেছিলেন অমিতাভ।
রেখা আর অমিতাভ বচ্চনের প্রেম কাহিনী কান এড়ায়নি অভিনেতার স্ত্রীর। তবে জয়ার সূত্র ধরেই অমিতাভ বচ্চন আর রেখার আলাপ হয়েছিল একসময়। জয়া আর রেখা একে অপরের বন্ধু ছিল। কিন্তু ছবির সেটে একে অপরকে মন দিয়ে ফেলেন অমিতাভ আর রেখা। স্বাভাবিকভাবেই তাই সেইসময় চিড় ধরেছিল রেখা আর জয়ার বন্ধুত্বের সম্পর্কেও। রেখাকে কখনো বাজে ব্যবহার না করলে জানা যায় কড়া ভাষায় জয়া বচ্চন জানিয়ে দেন তিনি অমিতাভ বচ্চনকে কোনদিনও ছেড়ে যাবেন না।
শোনা যায়, প্রবীণ লেখক এবং চলচ্চিত্র ইতিহাসবিদ হানিফ জাভেরি ফাঁস করেছিলেন, ‘জয়া বচ্চন কখনোই অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার সম্পর্ক মেনে নেননি। একবার অমিতাভ যখন বাড়িতে ছিলেন না, তখন রেখাকে বাড়িতে আমন্ত্রণ জানান জয়া। তাঁকে নিজের হাতে রান্না করে, খুব যত্ন করে খাওয়ান। রেখা চলে যাওয়ার সময় জয়া তাকে বলেছিলেন ‘অমিতাভ আমার ছিল, আমারই আছে এবং আমারই থাকবে। আমি অমিতাভকে ছাড়তে পারব না।’
শোনা যায়, জয়া বচ্চনের সেদিনের ব্যবহার অনেকটা প্রভাব ফেলে রেখার মন। এরপরেই রেখা নিজেকে অমিতাভের জীবন থেকে গুটিয়ে নেয়। এই ঘটনা একসময় বলিউডের খবরের শিরোনামে উঠে আসে। রেখা দূরে চলে যাওয়া অমিতাভ বচ্চনের মনে প্রভাব ফেলেছিল সেই সময়। ‘সিলসিলা’ সিনেমার পরিচালক এই গোটা বিষয় সামনে এনেছিলেন। সেই সিনেমার শুটিং থেকে তাদের সম্পর্ক শুরু হয়। এই ঘটনা প্রকাশ্যে আসার পর একসময় এক সাক্ষাৎকারে রেখা জানিয়েছিলেন, “আমি কি চাই সেটা কেউ ভাবে না। আমি আসলে সেই অন্য মহিলা।” জয়া বচ্চনের নাম না নিয়ে তাকে নিশানাকে রেখে বলেছিলেন, “একজন মানুষ কীভাবে কারো সঙ্গে একই ছাদের নীচে বসবাস করতে পারে যখন সে জানে যে সে অন্য একজনকে ভালোবাসে?”।
এরপরেই অভিমানে আর নিজের নিরাপত্তার জন্য রেখা বিয়ের পিঁড়িতে বসেছিলেন ১৯৯০ সালের মার্চ মাসে দিল্লিভিত্তিক শিল্পপতি মুকেশ আগরওয়ালের সঙ্গে রেখার বিয়ে হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের মাত্র সাত মাসের মধ্যেই, মুকেশ আত্মহত্যা করেন। তবে রেখা আজও অমিতাভ বচ্চনকে ভুলতে পারেননি। শোনা যায়, অমিতাভ বচ্চনের জন্যই নাকি আজও সিঁদুর পড়েন রেখা।
