সময়টা ভালো যাচ্ছে না বিনোদন দুনিয়ায়! টিভির পর্দার সেই দাপুটে খলনায়ক আর নেই, শোকের ছায়া অভিনেতার পরিবারে

ভরত কাপুর

একের পর এক তারকারা একে একে ছেড়ে চলে যাচ্ছেন৷ সময়টা মোটেই ভাল যাচ্ছে না বিনোদন দুনিয়ায়। একটা সময় পার্শ্বচরিত্রে অভিনয় করেই পেয়েছিলেন ব্যপক জনপ্রিয়তা, আজ সেই দাপুটে অভিনেতা আর নেই। মুলত নেগেটিভ চরিত্রের কারনেই মানুষের মনে জায়গা করে নিয়েছেন অভিনেতা। তার প্রয়ানে হিন্দি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ভরত কাপুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

(২৭ এপ্রিল) সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ মুম্বইয়ের সিওন হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ওইদিনই পরিবার ও কিছু কাছের বন্ধুদের নিয়ে সন্ধে সাড়ে ৬টা নাগাদ তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। জানা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। পরিবার সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভাল ছিল না। তিন দিন আগে অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষরক্ষা আর হয়নি। ভরত রেখে গেলেন স্ত্রী লোপা এবং দুই পুত্র রাহুল ও সাগরকে। কন্যা কবিতার মৃত্যু হয়েছে কয়েক বছর আগেই।

বলিউডে একটা সময় ছিল যখন পার্শ্বচরিত্ররাই গল্পের মেরুদণ্ড হয়ে উঠতেন। ভরত কাপুর ছিলেন সেই ঘরানারই শিল্পী। তাঁর চলে যাওয়া মানে বিনোদন জগতের একটি অধ্যায়ের অবসান। তাঁর অভিনয় দক্ষতা আর পর্দার সেই গম্ভীর কণ্ঠস্বর আজ কেবল স্মৃতি হয়েই থেকে গেল। তবে তাঁর কাজের মাধ্যমে তিনি সকলের মধ্যে থেকে যাবেন আজীবন।

হিন্দি সিনেমা জগতের পরিচিত মুখ। থিয়েটারে অভিনয়ের মাধ্যমে অভিনয়ের সূচনা। এরপর গত শতকের সাতের দশকে হিন্দি ছবিতে হাতেখড়ি ভরতের। পরবর্তী প্রায় তিন দশক নিয়মিত নানা পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। কখনও খলনায়ক, কখনও আইনজীবী, কখনও পুলিশ অফিসার, নানা ভূমিকাতেই তিনি নিজেকে প্রমাণ করেন। তাঁর অভিনীত সিনেমাগুলি হল নুরি, রাম বলরাম, লাভ স্টোরি, বাজার, গুলামি, আখরি রাস্তা, সত্যমেব জয়তে, খুদা গবা, রং সহ আরও অনেক সিনেমা।

ভরত কাপুর