
নিস্পাপ মুখ, মিষ্টি হাসি, গালে শিশুসুলভ মায়া, মায়ের কোলে ছোট্ট খুদের শৈশবের ছবি দেখলে এখনকার পরিচিত মুখটির সঙ্গে মিল খুঁজে পাওয়া বেশ কঠিন। একঝলকে মনে হবে, এ তো আট-নয়ের দশকের কোনও পরিবারের অ্যালবাম থেকে উঠে আসা একরত্তির ছবি। অথচ এই ছোট্ট ছেলেটিই বড় হয়ে বাংলা ইন্ডাস্ট্রির নামকরা অভিনেতা। চিনতে পারছেন অভিনেতাকে?
সম্প্রতি ছেলেবেলার এমনই একটি ছবি পোস্ট করেছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা। পুরোনো ফ্রেমের আড়ালে লুকিয়ে থাকা সেই চেনা মুখগুলোকে খুঁজে বার করার মধ্যে কিন্তু এক আলাদাই আনন্দ রয়েছে। অভিনেতার ছোটবেলার এই ছবিতে অবশ্য নায়কসুলভ কোনও ভাব নেই। সময়ের সঙ্গে বদলেছে চেহারা, বদলেছে পরিচয়ও।
৯০-এর দশকের বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। লাগাতারভাবে কাজ করছেন বাংলা সিরিয়ালেও। কখনও ভাল বাবা, কখনও ভাল কাকা! পর্দায় তাঁকে খলনায়কের চরিত্রে দেখা যায় না কখনও। তবে তাঁকে অনেকে উত্তমকুমারের সঙ্গে তুলনা করেন। সকলে বলেন, উত্তমকুমারের ছাপ রয়েছে তার শরীরে। ছবিতে থাকা ছোট্ট ছেলেটি আসলে অভিনেতা ভাস্কর ব্যানার্জি।
ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন ৩০ বছরেরও বেশি সময়। প্রথম দিকে বেশ কিছু ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করলেও বক্স অফিস সাফল্য আসেনি তাঁর ভাগ্যে। তবে সিরিয়ালে চুটিয়ে কাজ করে গেছেন অভিনেতা।

