বড় দুঃসংবাদ! শত চেষ্টা করেও বাঁচানো গেল না, অকালেই প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী, শোকের ছায়া বিনোদন দুনিয়ায়

মাত্র ৬ মাস আগেই ধরা পড়েছিল ক্যান্সার। তারপর থেকেই চলছিল চিকিৎসা তবে শত চেষ্টা করেও বাঁচানো গেল না। মাত্র ৩৯ বছর বয়সেই চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী। সূত্রের খবর অনুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেত্রী মৃত্যুর খবর দিয়েছেন তার ছোট ভাই।

শুক্রবার ঢাকার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত  জনপ্রিয় বাংলাদেশি মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে অভিনেত্রীর ব্রেন টিউমার ধরা পড়ে। পরবর্তী সময়ে সেটি থেকে ক্যানসার শনাক্ত হয়। অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন তুলনা। সূত্রের খবর, স্ত্রোপচারের মাধ্যমে কিছুটা সুস্থও হয়ে উঠেছিলেন তিনি।

তুলনা আল হারুন

তবে শারীরিক অবস্থা আবার খারাপ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। শেষ পর্যন্ত অনেক চেষ্টা করা হলেও প্রাণ রক্ষা করা যায়নি।