
কাছের মানুষকে হারানোর যন্ত্রণা আজও তাড়া করে বেড়ায় রণজয়কে। কাছের মানুষের সাথে কাটানো বিভিন্ন মুহূর্ত এখনও যেন জ্বলজ্বল করে অভিনেতার মনে। সম্প্রতি তারই ঝলক ফুটে উঠল রণজয়ের সোশ্যাল মিডিয়া পেজে। জানেন কি অভিনেতার কাছের মানুষটি আসলে ঠিক কে?
প্রিয় মানুষটির স্মৃতিতে কিছু ছবি পোস্ট করে রণজয় লেখেন, ‘তুই এমন সময় চলে গেলি, সবটা চলে গেল আমার। আজও এমন কোন দিন কাটে না যেখানে সবাই থাকলেও আমি শুধু তোকে খুঁজতে থাকি মা। খুব ইচ্ছে করে একবার গিয়ে তোর কোলে মাথা রেখে শান্তি পেতে। কিন্তু দেখ কিরকম তুই, আমাকে একা করে চলে গেলি, রোজ মিস করি তোকে। একবার কি ফিরে আসা যায় না বল, পচা তুই।’
ছোট থেকেই রণজয় দিদার কাছে মানুষ হয়েছেন। তাই দিদাকেই তিনি তার ‘মা’ বলে মানেন। এমনকি দিদাকে ‘মা’ বলে ডাকেনও। মাতৃদিবস উপলক্ষে মায়ের সঙ্গে নয় বরং দিদার সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেন অভিনেতা। রণজয়ের কথা থেকেই স্পষ্ট হয়ে যায় তিনি নিজের দিদাকে কতটা মিস করেন এখনও। যে কোনও ভালো সময়েই তিনি ভীষণভাবে মিস করেন তাঁর এই প্রিয় মানুষটিকে। মনে পড়ে যায় প্রিয় মানুষটির সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত।
