
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে রণজয় ও শ্যমোপ্তির বৈবাহিক জীবন নিয়ে চর্চা যেন কিছুতেই থামছে না। এর মাঝেই গতকাল মাঝরাতে রণজয়ের একটি ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। শুনশান রাতে কলকাতার ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে হঠাৎ করেই লাইভে আসেন রণজয়। চোখে মুখে রয়েছে ভয়। আলো নেই ঠিকমতো, ক্যামেরার ছবি কাঁপছে আর গলার আওয়াজও ভীষণ অস্পষ্ট। আচমকা কোন বিপদ ঘটল অভিনেতার সাথে?
ঘটনাটি ঘটে ৩০ অগস্ট রাত প্রায় ১টা নাগাদ। জানা গিয়েছে, নিজের ধারাবাহিক ‘প্রতীক্ষা’-র শুটিং শেষ করে রাতের বেলা বাড়ি ফিরছিলেন রণজয় বিষ্ণু। শুনশান রাস্তায় হাঁটার সময় তাঁর মনে হয়, কেউ একদৃষ্টিতে তাঁর ওপর নজর রাখছে এবং তাঁকে অনুসরণ করছে। রীতিমতো বিপদের আঁচ পেয়েই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ চালু করেন তিনি।
সেই ভিডিয়োতে রণজয় জানান, রাস্তায় কে বা কারা নাকি তাঁর পিছু নিয়েছে। আর এই কথা বলতে বলতেই হঠাৎ কেটে যায় লাইভ। তারপর অভিনেতার ফোন সুইচড অফ হয়ে যায়। কিন্তু কথা শেষ হওয়ার আগেই হঠাৎ মোবাইলটি কেঁপে ওঠে এবং ক্যামেরা উল্টো দিকে ঘুরে যায়। এক লহমায় বন্ধ হয়ে যায় আওয়াজও। মুহূর্তের মধ্যে লাইভ ভিডিয়োটি কেটে অন্ধকার হয়ে যায় স্ক্রিন।
মধ্যরাতের অভিনেতার সাথে ঘটে যাওয়া এই অদ্ভুত ঘটনায় ভীষণ চিন্তিত হয়ে পড়েন অভিনেতার অনুরাগী ও বন্ধুরা। লাইভ কাটার পর রণজয়ের মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করেন ইন্ডাস্ট্রির পরিচিতরা। কিন্তু তাঁর ফোন তখন থেকেই সুইচড অফ ছিল। ফলে গভীর রাত পর্যন্ত কোন খোঁজই পাওয়া যায় না রণজয়ের।
কিন্তু সেই ঘটনার ৬ ঘন্টার পরেই রণজয় তার পোস্টে লেখেন, “কাল রাতে যা ঘটেছে, আমার লাইভটা নিয়ে অনেক ফোন এসেছে। সকালে ফোনটা কোনওরকমে ঠিক হওয়ার পর, অন করতেই মেসেজ আর কলে ভরে গিয়েছে। আমি এখন শুধু একটুকুই বলব, গতকাল রাতে যা ঘটেছিল তার ব্যাপারে বিশদে কাল বলব। শুধু বলব না, বিস্তারিত দেখাব কী কী ঘটেছে।”
রণজয়ের পোস্ট সামনে আসতেই ভক্তদের উদ্বেগ কিছুটা কমলেও রহস্য কিন্তু কাটেনি। অনেকেরই মন্তব্য অভিনেতা নিরাপদ আছেন কি না।
