
প্রায় বহু বছর গ্যাপে সৌরভ গাঙ্গুলির হাত ধরে ফিরল ‘বাংলা বিগ বস’। শোয়ের ওপেনিংয়েই বাজিমাত। চারিদিকে এই শো নিয়ে এখন চর্চা। গতকাল ওপেনিংয়ে প্রতিযোগীদের মুখ সামনে এসেছে। প্রতিযোগীর আসনে রয়েছে অভিনেতা ভরত কল, মনামী ঘোষ, অনিন্দ্য, সৃজলা গুহ, সোনামণি সাহ-র মতো তারকারা, রয়েছেন ফুটবলার দিবেন্দু বিশ্বাসও।
নতুন সিজেনে অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি বিগ বসে জায়গা করে নিয়েছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও। রয়েছেন সায়ক চক্রবর্তী, লাফটার সেন, ঝিলম গুপ্তার মতো প্রতিযোগীরা।
বিগ বস শোয়ে নাম প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন অভিনেতা রাহুল দেব বোস। বাংলা বিগ বস প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে লেখেন, ‘সম্পূর্ণ বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন কিছু মানুষকে বিশাল দর্শকের সামনে তুলে ধরার যে প্রবণতা বা মুগ্ধতা আমাদের সমাজে দেখা যায়, তা আমি কখনোই বুঝে উঠতে পারি না। আমি বুঝি যে গেম শো-তে দর্শকদের আগ্রহ ধরে রাখার মতো চমক বা রোমাঞ্চ অবশ্যই প্রয়োজন। কিন্তু এই শো-টি দেখার আগ্রহ আমি পুরোপুরি হারিয়ে ফেলেছি। কারণ, এতে এমন এক বিষয় রয়েছে যা কেবল এনগেজমেন্ট বাড়ানোর উদ্দেশ্যে সুবিধাবঞ্চিত মানুষের অপূরণীয় ক্ষতি করতে উদ্যত। হয়তো এ বিষয়ে আপত্তি কেবল আমারই। তবে হতে পারে—খুব সম্ভবত—অন্যদেরও এ নিয়ে আপত্তি থাকা উচিত।”
