
অবশেষে থামল পথচলা, বিনোদন দুনিয়া ছেড়ে চলে গেলেন আরও এক অভিনেতা। এই মর্মান্তিক খবরে ভেঙে পরেছেন অভিনেতার ভক্ত ও সহকর্মীরা। বিরল রোগই প্রাণ কাড়ল অভিনেতার। ৩১ অগাস্ট, সকাল সাড়ে ৬ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মাত্র ৪৪ বছরেই অভিনেতার অকাল প্রয়াণে নেমে এসেছে শোকের ছায়া।
কোন এক সাক্ষাতকারে অভিনেতা জানিয়েছিলেন, “আমার মা হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতাল থেকে বলা হয়েছিল যে এটি বংশগত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, তাই আমার বোন ও আমার পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষায় দেখা যায়, শুধু আমারই মায়ের মতো একই রোগ ছিল,” প্রয়াত জনপ্রিয় অভিনেতা লি ইয়ং-জু।
শুরুতে ফ্যাশন র্যাম্পে মডেল হিসেবে কাজ করে পরিচিতি পান তিনি। পরে বিভিন্ন টেলিভিশন নাটকে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন।
২০০৬ সালের জনপ্রিয় নাটক ‘প্রিন্সেস আওয়ার্স’এ অভিনয় করে দর্শকদের নজরে আসেন লি। পাশাপাশি দীর্ঘদিনের জনপ্রিয় কমেডি সিরিজ ‘আনগ্লি মিস ইয়ং-এ’-তেও অভিনয় করেন তিনি।
তার শেষ শ্রদ্ধা জানাতে বুন্দাং জেসাং হাসপাতালের ফিউনারেল হলে ৫ নম্বর কক্ষে মরদেহ রাখা হয়েছে। সেখানে পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন। আগামী ৩১ আগস্ট সকালে তার শেষকৃত্য ও দাহ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পরে সিওংনাম মিউনিসিপ্যাল ক্রিমেটোরিয়ামে তাকে সমাহিত করা হবে।

