
সম্প্রতি ‘রামায়ণ’-এর প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন রণবীর কাপুর। তবে আচমকা বাধা পড়ল কাজে। মারাত্মক সং ক্রমণে গুরুতর অসুস্থ রণবীর। আর এই বিপত্তির উৎস আর কেউ নন, অভিনেতার নয়নের মণি, মেয়ে রাহা কাপুর।
সূত্রের খবর, প্রথমে এই সংক্রমণে আক্রান্ত হয়েছিল রণবীরের মেয়ে রাহা। আর পাঁচজন বাবা মায়ের মতো সন্তানের যত্ন নিতে গিয়ে মেয়ের থেকেই এই সংক্রমণ হয় রণবীরের। ঠিক কি হয়েছে অভিনেতা ও মেয়ে রাহার? জানা যায়, চোখের মারাত্মক ইনফেকশন নিয়ে কাবু অভিনেতা। চোখ থেকে অনবরত জল পড়ছে। রক্ত জবার মতো লাল হয়ে গিয়েছে চোখ। কনজাংটিইভাইটিসে আক্রান্ত রণবীর ও রাহা।
রণবীরকে হাসপাতালে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন আলিয়া। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়ায় অনুরাগীদের মধ্যে। জানা গিয়েছে, আপাতত চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন রণবীর। সেই সঙ্গে প্রয়োজনীয় সতর্কতাও অবলম্বন করছেন তিনি।
চোখে ইনফেকশন সত্বেও নিজের পেশাগত দায়িত্বকে গুরুত্ব দিয়ে ২৪ জুলাই দিল্লির ভারত মণ্ডপে ‘রামায়ণ: প্রথম সংকল্প’-এর ছবির প্রচার অনুষ্ঠানে থাকবেন রণবীর।
তবে সংক্রমণ যাতে বেড়ে না যায়, তার জন্য অভিনেতাকে সানগ্লাস পরে থাকতে হবে।
