
বর্তমানে ধারাবাহিকের আয়ু খুব বেশি সময় থাকে না সেটা দর্শকের অজানা নয়, কারণ আচমকাই তিন মাস হতে না হতেই টিআরপির অভাবে সিরিয়াল বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে এবার আরও এক ধারাবাহিক বন্ধ হতে চলেছে যা এক বছরও হয়নি টিভির পর্দায় শুরু হয়েছে, চ্যানেলের এমন সিদ্ধান্তে রীতিমত অবাক হচ্ছেন দর্শক।
গত বছর অক্টোবর মাসে পথচলা শুরু করেছিল এই মেগা ধারাবাহিকের। তবে এবার গল্পে ইতি টানার পালা। মাত্র ৯ মাসেই পথচলা শেষ হল ধারাবাহিকের। গত পরশু অর্থাৎ ১৪ই জুলাই চুপিসাড়ে শেষ হয়ে গেল এই ধারাবাহিকের অন্তিম পর্বের শুটিং।
নতুন ধারাবাহিকের জন্য এবার বন্ধ হতে চলেছে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘সোহাগে আদরে’। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্য। ক্যামেরা অফ হতেই আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি ধারাবাহিকের কলাকুশলীরা। দীর্ঘদিনের একাত্মতা শেষে বিদায়বেলায় মুখভার ও চোখে জল ছিল খোদ নায়ক-নায়িকা সহ পুরো টিমের।
শুটিং ১৪ই জুলাই সারা হলেও দর্শকরা এখনই নিজেদের পছন্দের চরিত্রদের বিদায় জানাচ্ছেন না। জানা যাচ্ছে, ধারাবাহিকের ব্যাঙ্কিং পর্ব তৈরি রয়েছে। এই মাসের শেষভাগে, অর্থাৎ ২৮শে জুলাই সান বাংলার পর্দায় শেষবারের মতো সম্প্রচারিত হবে ‘সোহাগে আদরে’-র অন্তিম পর্ব।
এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘ বিরতি কাটিয়ে ছোটপর্দায় সোহাগ চরিত্রে ফিরেছিলেন অভিনেত্রী অরুণিমা হালদার। তার বিপরীতে ‘সূর্য’-র চরিত্রে ছিলেন অভিনেতা শুভ রঞ্জন মুখোপাধ্যায়। সোহাগ ও সূর্যের এই রসায়ন দর্শকদের মন কাড়লেও এবার সেই সম্পর্কের সমাপতন ঘটতে চলেছে।

View this post on Instagram
