রান্নার শোয়ের পর এবার নতুন পেশায় পা রাখলেন সুদীপা চট্টোপাধ্যায়, বড় সুখবর দিলেন অভিনেত্রী

সুদীপা চ্যাটার্জী

জি-বাংলার ‘রান্নাঘর’ শোয়ের হাত ধরে সঞ্চালক হিসাবে পরিচিতি পেয়েছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। একদিকে যেমন টেলিভিশন দুনিয়ায় জনপ্রিয় মুখ তিনি, তেমনই ব্যক্তি জীবনের একজন দস্তুর মতো ব্যবসায়ী সুদীপা। গৃহস্থের গৃহিণীদের সঙ্গে তাঁর যেন আত্মার সম্পর্ক, যোগ সূত্র তাঁর ‘রান্নাঘর’। যদিও পরবর্তীকালে সেই শো থেকে তিনি বাদ পরেছিলেন। তবে সুদীপার রেসিপি দর্শক যাতে মিস না করে সেই কারণেই নিজের রেস্তোরাঁ খুলে বসেন সুদীপা। নাম রাখেন ‘সুদীপার রান্নাঘর’। বেশ কিছুদিন হল শাড়ির ব্যবসায় নজর দিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি বড় সুখর দিলেন অভিনেত্রী। রেস্তোরাঁ ও শাড়ির ব্যবসা ছারাও আরও এক নতুন পেশায় পা রাখলেন সুদীপা। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খুশির খবর সকলের সঙ্গে শেয়ার করলেন অভিনেত্রী। সুদীপার এই নতুন জার্নিতে শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরা।

নতুন একটি পডকাস্ট শো আনতে চলেছেন সুদীপা। যার নাম রেখেছেন ‘সঙ্গে সুদীপা’। আর এই পডকাস্টের ট্যাগ লাইন হল- ‘গল্পে কথায় অনুভবে’। আপাতত নিজের এই নতুন পথচলা নিয়ে বিশেষ আর কিছুই জানাননি অভিনেত্রী। তবে সুদীপার এই পডকাস্ট শো যে নতুন চমক আনতে চলেছে তা বলাই বাহুল্য।