ঘর ভাঙল জনপ্রিয় জুটির! বিয়ের ১৫ বছর পর বিবাহবিচ্ছেদের পথে তারকা দম্পতি

আদিনাথ কোঠারে

বিনোদন দুনিয়ায় ফের ঘর ভাঙার খবর। ১৫ বছর আগে ভালবেসে বেঁধেছিলেন ঘর। কিন্তু আজ সেই সুখের দাম্পত্যে চিড় ধরল। বেশ কিছুদিন ধরেই বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিলেন তারকা দম্পতি। এক সন্তানও রয়েছে তাদের।

শুটিং সেটেই আলাপ, সেখান থেকেই প্রেম তারপর বিয়ে। দীর্ঘ ১৫ বছরের বিবাহিত জীবন ভাঙতে চলেছে অভিনেতা আদিনাথ কোঠারে ও তার স্ত্রী উর্মিলা কোঠারের। পারস্পরিক সম্মতিতেই তারা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। ২০০৬ সালে ‘শুভ মঙ্গল সাবধান’ ছবির সেটে প্রথম দেখা আদিত্য-উর্মিলার। পাঁচ বছর প্রেমের পর ২০১১ সালে বিয়ে সারেন এই জুটি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আদিনাথ ও উর্মিলা জানিয়েছেন যে, তারা এই সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেননি, বরং গভীর বিবেচনার পরেই নিয়েছেন। তারা স্বামী-স্ত্রী হিসেবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু তাদের মধ্যে কোনো বিষয়েই কোনো বিরোধ নেই। তারা আরও জানিয়েছেন যে, তারা তাদের মেয়ে জিজাকে একসঙ্গে বড় করবেন।

বিবাহবিচ্ছেদের ঘোষণা দেওয়ার পাশাপাশি তাঁরা এও জানিয়েছেন যে, আলাদা হয়ে গেলেও তাঁদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা অটুট রয়েছে। একসঙ্গে কাটানো বছরগুলো তাঁরা চিরকাল মনে রাখবেন।

আদিনাথ কোঠারে