সারা শরীরে ছড়িয়েছে মারাত্মক সংক্রমণ! গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রাজেশ শর্মা, আশঙ্কাজনক অবস্থায় অভিনেতা

রাজেশ শর্মা

আচমকাই গুরুতর অসুস্থ বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা। ভর্তি রয়েছেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। কী হয়েছে অভিনেতার? খবরটি ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায় ইন্ডাস্ট্রিতে। সারা শরীরে ভয়ঙ্কর সংক্রমণ ছড়িয়ে পড়ায় বেশ আশঙ্কাজনক অবস্থায় অভিনেতা। সম্প্রতি হায়দরাবাদ থেকে কলকাতায় ফিরেছেন অভিনেতা। তারপরেই এই অঘটন।

সূত্রের খবর, হায়দরাবাদ থেকে বিমানে করে কলকাতায় ফিরছিলেন তিনি। মাঝ রাস্তায় একটি পোকার কামড়ে অস্বাভাবিকভাবে ফুলে যায় পা। বিষয়টিকে অভিনেতা গুরুতর মনে না করলেও পরে খুব তাড়াতাড়ি সংক্রমণ ছড়িয়ে পড়ে শরীরে। এক ধাক্কায় বেড়ে যায় সুগার লেভেল। ডায়াবেটিসের সমস্যা থাকার কারনে মারাত্মক ইনফেকশন হয়ে গিয়েছে।

সঙ্গে তৈরি হয় তীব্র শ্বাসকষ্ট। পায়ের গোড়ালি থেকে সংক্রমণ দ্রুত পায়ের হাঁটু পর্যন্ত পৌঁছে যায়। শারীরিক অবস্থার অবনতি হতেই তড়িঘড়ি অভিনেতাকে ভর্তি করানো হয় মনিপাল ঢাকুরিয়া হাসপাতালে।

পারিবারিক সূত্র থেকে জানা গিয়েছে, আপাতত চিকিৎসকদের অধীনে রয়েছেন তিনি। তীব্র জ্বর, সঙ্গে কথা বলতে বেশ অসুবিধা হচ্ছে তাঁর। রয়েছে শ্বাসকষ্টের সমস্যাও। তবে সময়মতো হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে মত চিকিৎসকদের।

মঙ্গলবার হাসপাতালে রাজেশ শর্মাকে দেখতেও গিয়েছিলেন রান্নাঘর খ্যাত সুদীপা চট্টোপাধ্যায়। সুদীপা জানান, প্রথম দিকে রাজেশদার শারীরিক অবস্থা সত্যিই অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছিল, যা যথেষ্ট চিন্তায় ফেলে দিয়েছিল সবাইকে। তবে এখন, শরীরে নানাবিধ জটিলতা পুরোপুরি না কাটলেও, অভিনেতার অবস্থা আগের চেয়ে অনেকটাই স্থিতিশীল। ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অভিনেতার যাতে কোনওরকম সমস্যা না হয় সেই দিকে নজর রাখছেন তিনি।

Previous article70+ ব্যস্ততা নিয়ে উক্তি অনুপ্রেরণামূলক বার্তা
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।