দিদি নম্বর ১-এর রচনা নাকি লক্ষ্মীলাভের সুদীপ্তা! ছোটপর্দার সঞ্চালিকা হিসাবে কে সেরা? জানান আপনাদের মতামত  

সুদীপ্তা চক্রবর্তী

সান বাংলার নতুন রিয়্যালিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। যার সঞ্চালনায় রয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এতদিন বাংলার দর্শক গেম শোয়ের সঞ্চালিকা হিসাবে রচনা ব্যানার্জীকেই বেছে নিয়েছিলেন। তবে পর্দায় রচনাকে সমানতালে টেক্কা দিচ্ছেন সুদীপ্তা।

শুরু থেকেই লাখ টাকার লক্ষ্মীলাভ অনুষ্ঠান ঘিরে দর্শকের উন্মাদনা ছিল চোখে পড়ার মত। আর এই শো তে খেলতে আসেন বাংলার ঘরের লক্ষ্মীরা। অন্যদিকে এতদিন দিদি নম্বর ওয়ানের মঞ্চে বাংলার দিদিদের জীবনের নানা গল্প শুনে তাদের মোটিভেট করতেন রচনা। যবে থেকে লক্ষ্মীলাভ শুরু হয়েছে তবে থেকেই দুই শোয়ের মাঝে চলছে হাড্ডাহাড্ডি লড়াই?

এই প্রসঙ্গে TV9 বাংলাকে সুদীপ্তা বলেন, ‘একটা শো যখন, আমার কাজটা আমি মন দিয়ে করার চেষ্টা করব। দিদি হতে আমার ভালোই লাগে। আমার থেকে বেশি বয়সীরাও আমাকে দিদি বলে ডাকেন, সেটা আমি ধরেই নিচ্ছি, আমাকে ভালোবেসে, বা আমার কাজকে সম্মান জানিয়ে ডাকেন। কিন্তু নাম্বারিং-এ আমি বিশ্বাস করি না, আমি শুধু আমার কাজটা করে যেতে চাই।’ টেক্কা দিতে নয়, বরং ভালো কাজ করতেই বিশ্বাসী সুদীপ্তা। তবে পর্দায় সঞ্চালিকা হিসাবে রচনা নাকি সুদীপ্তা, কাকে সেরা হিসাবে বেছে নেন দর্শক এখন সেটাই দেখার। আপনার চোখে কে সেরা? জানান আপনাদের মতামত।