
বাংলা ধারাবাহিকের ইতিহাসে প্রচুর মেগা ধারাবাহিক এসেছে আবার বিদায়ও নিয়েছে। তবে দর্শকের মনে রয়ে গেছে এমন মেগা হাতে গোনা। তাদের তালিকায় নাম লেখালো জি-বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি। আর্য-অপর্ণার অসময়বয়সী গল্প দর্শকের মনে দাগ কেটে গেছে। দিতিপ্রিয়া-জিতু হোক শিরীন-জিতু সবকিছু ছাপিয়ে দর্শকের মন ছুঁয়ে গেছে আর্য-অপর্ণার চরিত্র দুটি। যা সত্যি চাইলেও ভোলার নয়।
এমন খুব কম ধারাবাহিক রয়েছে, যাদের নিয়ে দর্শকের পাগলামি প্রতিনিয়ত চোখে পড়ছে। তাদের মধ্যে একটি হল জি-বাংলার এই মেগা। অল্প সময়ের জন্য হলেও আর্য-অপর্ণার প্রেমের কাহিনী অমর হয়ে থাকবে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। খুব সম্ভবত টিভিতে শেষ সম্প্রচার ৩১ শে মে। শুটিং শেষ হয়েছে ইতিমধ্যে।
‘চিরদিনই’ শেষ হয়েও যেন হল না শেষ। বর্তমানে পরকীয়া-সাংসারিক কুটকাচালি ধারাবাহিকের ভিড়ে চিরদিনই তুমি যে আমার এমন একটি মেগা ছিল যেখানে নায়ক এক নারিতেই আসক্ত, একাধিক বার বিয়ের কোনও দৃশ্যের দেখা মেলেনি। এমনকি ধারাবাহিক শেষ পর্যন্ত দর্শক ক্রেজ জানান দেয় আর্য-অপর্ণার কতটা হিট।
এত ভালো জনপ্রিয়তা সত্ত্বেও কেন তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হল এই মেগা? জানেন কি তার আসল সত্য? অনেকে মনে করছেন টিআরপির জন্য এই মেগা শেষ হচ্ছে। একেবারেই কিন্তু তা নয়, কারণ ৫.৩০ স্লটটি নন-প্রাইম স্লট, তাই সেখানে খুব নম্বর আসবে না এটা স্বাভাবিক। এদিকে জি-এর আরও এক মেগা আনন্দী গত দুই বছর ধরে স্লট হারা। সেই শো কিন্ত আজও চ্যানেল চালাচ্ছেন। তাহলে কেন চিরদিনই নয়?
অভ্যন্তরীণ বিবাদ হল এর মূল অন্যতম কারণ। আনন্দীর প্রোডাকশন তাদের মেগা চালাতে চায় তাই জি-বাংলা স্লট না পেলেও ধারাবাহিকটি সম্প্রচার করছে। একটি ধারাবাহিক দীর্ঘমেয়াদের পিছনে টিআরপি ছাড়াও চ্যানেল আর প্রোডাকশনের সাথে সু-সম্পর্ক থাকা বাঞ্ছনীয়।
চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি এসভিএফ এর ব্যানারের অধীনে। এর আগেও একাধিক বার প্রোডাকশনের সাথে চ্যানেলের মনোমালিন্য হয়েছে। তবে অন্দরমহলে খবর, এবার বিবাদটা জোরালো ছিল। প্রোডাকশনের জন্যই বন্ধ হয়েছে ‘চিরদিনই’র যাত্রা। শোনা যায়, জি-বাংলা এত তাড়াতাড়ি এই মেগা বন্ধ করতে চাননি কিন্তু অভ্যন্তরীণ বিবাদের জেরে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।
এই প্রথম নয়, চ্যানেল আর প্রোডাকশনের বিবাদের জন্য এর আগে বহু মেগার গল্প অকালে শেষ হয়েছে। তবে অল্প সময়ে জন্য হলেও চিরদিনই তুমি যে আমার নিঃসন্দেহ দর্শকের মনে গেঁথে থাকবে আজীবন।
