মায়ের শারীরিক অসুস্থতার মাঝেই বড় সুখবর দিলেন প্রেরণা ভট্টাচার্য, খুশির আমেজ অভিনেত্রীর পরিবারে

প্রেরণা ভট্টাচার্য

গত দুই মাস ধরে ক্যানসারের সাথে লড়াই করে সম্প্রতি সম্প্রতি সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় প্রবীণ অভিনেত্রী এষা ভট্টাচার্য। দ্বিতীয়বার ক্যানসার ধরা পড়া থেকে মায়ের শারীরিক জটিলতা, অস্ত্রোপচার সবটাই সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত জানিয়েছেন একমাত্র মেয়ে প্রেরণা ভট্টাচার্য। মায়ের এই নতুন জীবন ফিরে পাওয়ার আনন্দে মেতে উঠেছিল অভিনেত্রীর পরিবার। তবে সেই খুশির আবহ কাটতে না কাটতেই প্রেরণার পরিবারে ফের খুশির খবর।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ভিডিওতে বড় সুখবর দিলেন প্রেরণা। ব্লগে দেখা গেল, মা এষা ভট্টাচার্য খুব ভালোবেসে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন তাঁর মেয়ে অভিনেত্রী প্রেরণাকে। কিন্তু হঠাৎ কিসের এই সেলিব্রেশন? মায়ের এই আনন্দের বার্তার নেপথ্যে কী কারণ লুকিয়ে রয়েছে? প্রেরণার জীবনে ঠিক কী ঘটেছে?

আসলে দীর্ঘদিনের লড়াই ও কঠোর পরিশ্রমের পর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ৬ লক্ষ ফলোয়ার্সের মাইলফলক স্পর্শ করেছেন প্রেরণা। ছোট চ্যানেল থেকে শুরু করে নিজস্ব চেষ্টায় আজ এত বড় এক জায়গায় পৌঁছে যাওয়া মোটেই সহজ ছিল না। মেয়ের এই মেহনত ও মিষ্টি সাফল্য দেখে একজন মা হিসেবে আবেগ ধরে রাখতে পারেননি এষা ভট্টাচার্য। মারণরোগকে হারিয়ে মায়ের ঘরে ফেরা আর অন্যদিকে মেয়ের এই সাফল্য সব মিলিয়ে এক পরম আনন্দ ও আবেগে ভাসছে পুরো ভট্টাচার্য পরিবার।