শুটিং চলাকালীন ফের বিপদ! মাথায় গুরুতর চোট পেয়ে স্মৃতি হারালেন সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী

শুটিং চলাকালীন মাঝেমধ্যেই আহত হয়ে থাকনে অভিনেতা-অভিনেত্রীরা। এমন কিছু সময় দেখা যায় অনেক প্রাণও  হারান। ফিকেশন হোক বা নন-ফিকেশন, ঝুঁকি নিয়েই কাজ করে থাকেন শিল্পীরা। এবার সেরকমই এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন সিরিয়ালের এক জনপ্রিয় অভিনেত্রী।

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি ১৫’-এর শুটিংয়ের সেটে আহত হন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখ অভিনেত্রী জেসমিন ভাসিন। সম্প্রতি কঠিন স্টান্ট করতে গিয়ে স্মৃতি হারান তিনি। সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন জেসমিন।

অভিনেত্রী জেসমিন ভাসিন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ‘খতরোঁ কে খিলাড়ি ওই স্টান্টটি শেষ করার ঠিক পরের মুহূর্তগুলো তাঁর তার আর মনে নেই। এমনকী বর্তমানেও সেদিনের ঘটনার কিছু স্মৃতি তিনি মনে করতে পারছেন না। বিষয়টি গুরুতর বুঝে চিকিৎসকের কাছে যান। সেখান থেকেই জানতে পারেন, শুটিংয়ের সময় তার ‘মাইল্ড কনকাশন’ বা মাথায় মৃদু আঘাত লেগেছে।

চিকিৎসক জেসমিনকে ৭২ ঘণ্টা পুরো বিশ্রামের পরামর্শ দিয়েছেন। অভিনেত্রী আরও জানিয়েছন, “রোহিত স্যার এবং পুরো টিম আমার খুব যত্ন নিয়েছিল। ওঁদের সাপোর্ট ছাড়া এই পরিস্থিতি সামলানো আমার জন্য খুব কঠিন হত।”