
টেলিভিশন দুনিয়ায় ফের খারাপ খবর। ইন্দাস্ত্রির জনপ্রিয় অভিনেত্রী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। কঠিন অসুখ বাসা বেঁধেছে শরীরে অভিনেত্রীর শরীরে। সম্প্রতি নিজের ভালবাসার মানুষের সাথে নিজের জন্মদিন উদযাপন করতে দুবাই গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে পৌঁছানোর পরদিনই হঠাৎই মারাত্মক পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়।
তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করতেই এবংপরীক্ষা করার পরই রোগটি ধরা পড়ে। অভিনেত্রীর চিকিৎসক জানান, অভিনেত্রী এক অত্যন্ত জটিল অন্ত্রের রোগ ‘টার্মিনাল ইলিআইটিস’ এবং হাই-রিস্ক ইনফেকশনে আক্রান্ত হয়েছেন। মাত্র ৩৬ বছর বয়সেই জটিল রোগ কুরে কুরে খাচ্ছে তার শরীর।
চিকিৎসকদের মতে, ‘টার্মিনাল ইলিআইটিস’ হলো মানুষের ক্ষুদ্রান্ত্রের শেষ প্রান্তের একটি অত্যন্ত মারাত্মক ইনফেকশন। এর ফলে পেটের ডানদিকের নিচে তীব্র ব্যথা, ডায়রিয়া (কখনও কখনও রক্তপাত) এবং অন্ত্রে ব্লকেজ তৈরি হওয়ার মতো গুরুতর সমস্যা দেখা দেয়। ক্রনিক আকার ধারণ করলে এই যন্ত্রণা দীর্ঘদিন ধরে রোগীকে ভোগাতে পারে।
গুরুতর অসুস্থ টেলিভিশনের জনপ্রিয় ও মিষ্টি অভিনেত্রী জেসমিন ভাসিন। অভিনেত্রীর শারীরিক অবস্থা এখনও বেশ উদ্বেগজনক। দুবাইয়ের চিকিৎসকদের বারণ সত্ত্বেও সম্পূর্ণ নিজের ঝুঁকিতে ভারতে ফেরেন অভিনেত্রী।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে রোহিত শেট্টির জনপ্রিয় রিয়্যালিটি শো ‘খাতরোর কি খিলাড়ি ১৫’এর শুটিং শেষ করে ফিরেছিলেন জেসমিন। তার পরেই এই অঘটন। আপাতত মুম্বাইয়ের হাসপাতালে জেসমিনের পরবর্তী চিকিৎসা শুরু হচ্ছে। প্রিয় অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন কোটি কোটি ভক্ত।

