বাঙালি অভিনেত্রী শ্রীতমা মুখার্জি, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তিনি মা হতে চলেছেন। আগস্ট মাসে নিজের সাধের ছবি শেয়ার করে নিয়েছিলেন। স্বামী আকাশ রাজকুমার সাহনির সঙ্গে একটি যৌথ পোস্টে শ্রীতমা তাঁর ভক্তদের সেই সুখবর জানিয়েছিলেন।
এবার অভিনেত্রী ঘরে এলো ছোট সদস্য। মা হলেন শ্রীতমা মুখার্জি। নিজেই কার্ডের মাধ্যমে সেই খবর জানিয়েছেন তিনি। অভিনেত্রীর কোল আলো করে এলো এক ফুটফুটে পুত্র সন্তান। সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করে অভিনেত্রী লেখেন, “নক্ষত্ররা অনুকূল ছিল, পূর্ণিমা ছিল, আর আমাদের ছোট্ট এক অলৌকিক উপহার পৃথিবীতে এল। আমাদের ছেলে এসে গেছে। আমাদের পৃথিবীতে তোমাকে স্বাগতম, ছোট্ট সোনা। তোমাকে অনেক ভালোবাসা।”

প্রসঙ্গত, এক খোয়াব, কুছ তো হ্যায় তেরে মেরে দরমিয়াঁ, টাশান-ই-ইশক, বেস্ট ফ্রেন্ডস ফরএভার, মঙ্গল লক্ষ্মী, এক বিবাহ আইসা ভি সহ আর একাধিক টিভি শোয়ে চুটিয়ে কাজ করেছেন তিনি।
View this post on Instagram
