টেলিভিশনের পর্দায় ফের কমেডি শোয়ের সঞ্চালকের ভূমিকায় থাকছে জনপ্রিয় অভিনেতা! বিচারকের আসনেও থাকছে দারুন চমক

সৌম্য মুখার্জি

মিরাক্কেলের পর টেলিভিশনের পর্দায় কমেডি শো বলতে গেলে প্রায় হারিয়েই গিয়েছে। এবার সেই হাসির রসদ ফিরিয়ে আনছে চ্যানেল দূরদর্শন অর্থাৎ ডি ডি বাংলা। রিয়্যালিটি শো-এর নাম ‘কেয়ার অফ কমেডি’। এই কমেডি শো-এর পরিচালনায় রয়েছেন নন্দিনী চ্যাটার্জি ও নির্দেশনায় কৃষ্ণেন্দু চ্যাটার্জি।

তবে এই রিয়েলিটি শোয়ের সঞ্চালনার দায়িত্বে দেখা যাবে বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতাকে। এই প্রথমবার কোনও শো-এর সঞ্চালকের দায়িত্ব সামলাবেন তিনি। হাসির মঞ্চে সঞ্চালনা করবেন অভিনেতা সৌম্য মুখার্জি। এখানেই শেষ নয়, কমেডি শোয়ের বিচারকের আসনে থাকছে দারুন চমক।

জানা যাচ্ছে, শো-এর বিচারকের ভূমিকায় থাকবেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য ও অভিনেত্রী মিমি দত্ত। অন্যদিকে, বিশেষ পর্বের অতিথি বিচারক হিসেবেও দেখা যাবে অনেককে। ইতিমধ্যেই শুরু হয়েছে এই শো-এর শুটিং। এই শো-টি সপ্তাহে দু’দিন সম্প্রচারিত হবে। বিভিন্ন জেলা থেকে আসবে প্রতিযোগীরা। পয়লা জুলাই থেকে আসছে এই শো।

নির্দেশক কৃষ্ণেন্দু চ্যাটার্জির কথায়, “এই শো-টা আপাতত ৭৪ পর্বে ভাবা হয়েছে। বিভিন্ন জেলা থেকে আসবেন প্রতিযোগীরা। মজার বিষয় হল, এটা সত্যি সত্যিই আট থেকে আশির শো। এখানে সবচেয়ে বর্ষীয়ান প্রতিযোগীর বয়স আশি আর সবচেয়ে খুদে প্রতিযোগীর বয়স আট‌। বিভিন্ন পেশার মানুষ এই শো-এ যোগ দিয়েছেন। তাই বলতে পারি, অনেকদিন পর দর্শক নতুন কিছু দেখবেন পর্দায়।”

সৌম্য মুখার্জি