সকাল হতেই বিনোদন দুনিয়ায় খারাপ খবর। মারাত্মক জটিল রোগে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা। সম্প্রতি অভিনেতা তাঁর ছবির শ্যুটের জন্য রাঁচিতে গিয়েছিলেন। শুটিংয়ের কাজে বেশ কিছুদিন টানা যাতায়াত এবং রাঁচি সফর শেষে ফিরে আসার পর থেকেই তিনি শারীরিক অসুস্থতা বোধ করছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা করাতেই ধরা পরে ভয়ঙ্কর রোগ।
সম্প্রতি নিজের শারীরিক অসুস্থতার খবর নিজেই জানালেন অভিনেতা। এমনকি সকলের সঙ্গে ভাগ করে নেন নিজের ব্লাড রিপোর্ট। যা সামনে আসতেই চিন্তিত অভিনেতার অসংখ্য অনুরাগী ও সহ-কর্মীরা। জানা যায়, সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। আপাতত চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার এবং প্রয়োজনীয় সব ধরনের সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন।
অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে ওঠার পর ইমরান হাশমিকে দেখা যাবে আদিত্য দত্ত পরিচালিত হাই-অ্যাকশন ছবি ‘গানমাস্টার জি৯’-এ। জেনেলিয়া ডি’সুজ়ার সঙ্গে এই ছবিতে এক ভগবান শিবের ভক্তের ভিন্নধর্মী অ্যাকশন অবতারে দেখা যাবে তাঁকে। ছবিটি আগামী ২৭ নভেম্বর, ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

