শুটিং চলাকালীন আচমকাই মেজাজ হারালেন ‘পরিণীতা’র রায়ান! সহ অভিনেত্রীর গায়ে হাত তুললেন উদয়? অভিনেতার ব্যবহারে ক্ষুব্ধ দর্শক

উদয় প্রতাপ সিং

টিভির পর্দায় রায়ান আর পারুলের খুনসুটি এবং পারুলের প্রতিবাদী চরিত্র শুরু থেকেই দর্শকের ভীষণ পছন্দের। ক্যামেরার বাইরেও উদয়-ঈশানীর মধ্যে বন্ধুত্বের জুটি মাঝেমধ্যেই চোখে পরে সোশ্যাল মিডিয়ায়। তবে একটা সময় শুটিং চলাকালীন এক চাঞ্চল্যকর ঘটনা বেশ শোরগোল ফেলেছিল সোশ্যাল মিডিয়ায়।

শুটিং সেটে যখন বাকি সবাই হাসিমুখে শট দিতে ব্যস্ত, ঠিক তখনই ক্যামেরার সামনে হঠাৎই মেজাজ হারাতে দেখা গেল অভিনেতা উদয় প্রতাপ সিংকে। একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে উদয়- ঈশানীর উপস্থিতিতেই ঘটে সেই চাঞ্চল্যকর ঘটনা।

সাক্ষাৎকার চলাকালীনই উদয় সপাটে চড় মেরে বসেন তার সহ-অভিনেত্রীকে। আর এই দৃশ্য দেখেই উপস্থিত সাংবাদিক থেকে শুরু করে বাকি যারা ছিলেন মুহূর্তের জন্য থমকে যান।

আচমকা কেন এমন করলেন উদয়? পর্দার বাইরে সহ- অভিনেত্রীর সাথে কোন ঝামেলা- বিবাদ থেকেই কি সকলের সামনে এমন আচরণ করে বসলেন অভিনেতা?  উদয়ের এমন ব্যবহারে অনেকেই ক্ষুব্ধ হয়েছিলেন সেই সময়। কিন্তু ঠিক কি কারন ছিল এই ঘটনার পেছনে? তা হয়ত অনেকেরই অজানা।

আসলে পুরো ঘটনাটা অতটাও গুরুতর নয়। সেদিন সাক্ষাৎকারের সময় টেবিলের পাশে রাখা ছিল ধারাবাহিকের খলনায়িকা শিরিনের একটি ছবি। দর্শকেরা তো সকলেই জানেন, বর্তমানে শিরিন চরিত্রটির ভোলবদল হলেও সকলেই জানে সিরিয়ালের শুরু থেকেই শিরিন কীভাবে পারুল আর রায়ানের পরিবারের হাড়মাস জ্বালিয়ে খেয়েছে আর একের পর এক ষড়যন্ত্র করে গেছে। ঠিক সেই মেজাজেই মজার ছলে উদয় ছবির শিরিনকে উদ্দেশ্য করে একটি চড় মারেন, যা ছিল আসলে তার চরিত্রের প্রতি এক ধরণের মিষ্টি রাগ আর খুনসুটি।