
মীর পরিচালিত জনপ্রিয় কমেডিয়ান শো আজও মানুষের মুখে হাসি ফোটায়। আর সেখানেই কোলে বসা পুতুলকে কথা বলিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন কৌতুক অভিনেতা পলাশ অধিকারী। এপার বাংলা থেকে অপার বাংলা সব জায়গাতেই তার পুতুলের কান্ড কারখানা ছিল সমান জনপ্রিয়। মাঝে কিছু সময়ের জন্য তাকে. জি-বাংলার জনপ্রিয় মেগা চিরদিনই তুমি যে আমারে অটোচালকের ভুমিকাতেও দেখেছে দর্শক।তবে পলাশের ওই হাসিমুখটার পিছনে যে কতখানি কষ্টকর লড়াইের গল্প আছে তা হয়ত অনেকেই জানেন না। প্রায় ২৪ বছর ধরে নিজেকে যুক্ত রেখেছেন মায়াস্বর শিল্প অর্থাৎ ঠোঁট না নাড়িয়ে কথা বলার এক বিশেষ শিল্পকলায়।