
কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক, গলায় হার, শাড়ি পরে থাকা ছোট্ট খুদেকে এক ঝলকে দেখে অনেকেই মনে করতে পারেন এটা কোনও টলিউড অভিনেত্রীর ছবি। কিন্তু আসলে তা নয়, মেয়ে সেজে থাকা এই খুদে, বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা। এমনকি ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালকও বটে। চিনতে পারছেন অভিনেতাকে?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেতার ছোটবেলাকার ছবি। একবার এক সাক্ষাতকারে অভিনেতার মা জানিয়েছিলেন, ‘খুব ইচ্ছা ছিল মেয়ে সন্তানের মা হব। কিন্তু আমাকেই ভগবান দুটি ছেলে দিলেন। তাই নিজের শখ মিটিয়েছি অন্য উপায়ে।’ কী সেই উপায়? অভিনেতার মা বলেন, “আমার ছোট ছেলেকে মেয়ে সাজাতাম। ওকে ফ্রক পরাতাম, মাথায় ঝুটি করে দিতাম ওর। হাতে চুড়ি পরাতাম। এভাবেই শখ মিটিয়েছি আমি কন্যা সন্তানের।”
ছোটবেলায় মায়ের কারনে মেয়ে সাজতে হলেও আজ অভিনয় ও পরিচালনার কাজে দর্শকের মন জয় করে নিয়েছেন। মেয়ে সেজে থাকা ছোট্ট খুদে আসলে তথাগত মুখার্জি। বরাবরই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনায় থাকেন অভিনেতা। একটা সময় অভিনেত্রী দেবলীনা দত্তর সঙ্গে ঘর বাঁধলেও, বর্তমানে এক ছাদের তলায় থাকেন না তাঁরা। এই মুহুর্তে সহ পরিচালক আলোকবর্ষা বসুর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তথাগত মুখোপাধ্যায়।

