বিরাট দুঃসংবাদ! মাত্র ৯ মাসেই পুড়ল কপাল, চলতি সপ্তাহতেই বন্ধ হচ্ছে জনপ্রিয় মেগা ধারাবাহিক

ভালোবাসার রঙ রুট

এই মুহুর্তে টলিপাড়ায় একধাক্কায় বেশ কয়েকটি ধারাবাহিকের ভবিষ্যৎ থমকে গিয়েছে। সেই নিয়ে চিন্তায় ঘুম উড়েছে নেটিজেনদের। মাত্র ৯ মাসেই কোপ পড়ল পুরনো মেগার উপর। আর কথাতেই আছে কারুর পৌষমাস তো কারুর সর্বনাশ।

আপতত টিআরপি চার্ট বন্ধ, সুতরাং টিআরপি-র জেরে নয় চ্যানেল এবং প্রযোজনা সংস্থার সিদ্ধান্তেই বন্ধ হচ্ছে এই মেগা সিরিয়াল। খবরটি সামনে আসতেই টেলিপাড়ায় ফের মনখারাপের সুর। ৯ মাসের জার্নি অতিক্রম করে আচমকাই সফর শেষ করতে চলেছে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ভালোবাসার রঙ রুট’। ইতিমধ্যেই হয়ে গেল সিরিয়ালের শেষ দিনের শ্যুটিং।

পর্দার জনপ্রিয় চরিত্র ‘রেহান মল্লিক’-কে চিরতরে বিদায় জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। শুটিংয়ের শেষ দিনে সোশাল মিডিয়ায় একটি দীর্ঘ ও হৃদয়স্পর্শী পোস্ট শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।

নিজের ফেসবুক পোস্টে ইন্দ্রনীল লিখেছেন, অবশেষে রেহান মল্লিক এবং ‘ভালোবাসার রঙ রুট’-কে বিদায় জানানোর সময় এসে গেল। ‘আমাদের এই পুরো টিমকে আমার আন্তরিক ধন্যবাদ— এত উষ্ণতা, ভালোবাসা, হাসিমুখের সময় উপহার দেওয়ার জন্য এবং এই জার্নির প্রতিটি দিনকে স্মরণীয় করে তোলার জন্য। প্রতিটি চরিত্রই অভিনেতার মনে কিছু না কিছু ছাপ ফেলে যায়, আর রেহান আমাকে এমন কিছু অমূল্য স্মৃতি দিয়ে গেল যা সারাজীবন জমিয়ে রাখব। একটা অধ্যায় শেষ হল ঠিকই, কিন্তু পথচলা তো এখানেই থেমে থাকছে না… ফির মিলেঙ্গে, চলতে চলতে… সাইনিং অফ, রেহান মল্লিক।’

ভালোবাসার রঙ রুট