ছোটবেলায় হারিয়েছেন বাবাকে, ম্যানেজমেন্ট চাকরি ছেড়ে আজ অভিনয় জগতে ‘কনে দেখা আলো’ খ্যাত মৈনাক ঢোল

মৈনাক ঢোল

বাংলা ধারাবাহিকে চুটিয়ে কাজ না করলেও অল্প কয়েকটা চরিত্রে অভিনয় করেই দর্শকের মন জয় করে নিয়েছেন অভিনেতা মৈনাক ঢোল। সম্প্রতি তাকে দেখা গিয়েছে ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে। গ্রামের ছেলের ভূমিকায় দারুন অভিনয় করে সাড়া ফেলেছেন অনুরাগীদের মনে। এর আগেও জি-বাংলার মিঠিঝোরা ধারাবাহিকে অভিনয় করতে দেখা দিয়েছিল অভিনেতা কে। দর্শকের ভীষণ প্রিয় জুটি ছিল স্রোত এবং সার্থক। পর্দায় অভিনেতাকে হাসিখুশি দেখালেও ব্যক্তিগত জীবনের কঠিন লড়াইটা অনেকেরই অজানা।

মৈনাক খুব ছোটবেলায় হারিয়েছেন বাবাকে। তাই অভিনেতার মা তার খুব কাছের মানুষ। জীবনের বিশেষ সময়গুলোতেই পাশে পাননি বাবাকে। নাচ দিয়েই নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন মৈনাক। তবে অভিনয়ের প্রতি তার বরাবরই টান ছিল। শ্বশুরবাড়ি জিন্দাবাদ দিয়ে অভিনয় শুরু। আয়ের প্রথম টাকা মায়ের হাতে তুলে দিয়েছিলেন কারণ তার জীবনে ওই একটা মানুষই সব।

অভিনয় নিয়ে ক্যারিয়ার শুরু করার পর অনেকে অনেক বার্তা দিয়েছিলেন কিন্তু অভিনেতা সবসময় পজেটিভ থাকার চেষ্টা করেছেন। কখনো একের পর এক কাজ করেছেন আবার কখনো কখনো কাজ না থাকায় বসে ছিলেন। তবে অবসর সময় পরিবারের সঙ্গেই পজেটিভ থাকার চেষ্টা করেছেন। অভিনয় জগতে অনেকটা সময় কাটিয়ে ফেলেছেন তিনি।

এক সাক্ষাৎকারে অভিনেতা জিজ্ঞেস করা হয় অভিনেতা না হলে তিনি কি হতেন? উত্তরে ছোটপর্দার সার্থক জানিয়েছেন, “তিনি সেভাবে এসব নিয়ে কখনো ভেবে দেখেননি। তিনি হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনো করেছিলেন। পাঁচ মাস চাকরি করে তিনি বুঝছেন সেই পেশাটা তার জন্য ছিল না তাই চাকরির ছাড়ার জন্য কোনও আক্ষেপ নেই।”