‘এতদিন কেউ জানত না উনি আসলে সম্পর্কে আমার… ১০ বছর আগে আমার বিয়েতে…’, লিলি চক্রবর্তীর সঙ্গে পারিবারিক সম্পর্ক ফাঁস করলেন লগ্নজিতা! জানেন বর্ষীয়ান অভিনেত্রী সম্পর্কে কে হন গায়িকার?

লগ্নজিতা চক্রবর্তী

আরও একবার আলচনার শিরোনামে গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। বাংলা গানের জগতে নিজের কন্ঠের যাদুতে আলাদাই পরিচিতি গড়েছেন গায়িকা। ২০১৬ সালে সাত্যকি সাহার সঙ্গে বিয়ের পর থেকেই গায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের কৌতুহলের শেষ নেই। তবে সম্প্রতি পারিবারিক সম্পর্ক নিয়ে গায়িকা এমন এক সত্যি ফাঁস করলেন যা শুনে অবাক নেটিজেনরা।

আনন্দবাজারকে দেওয়া সাক্ষাতকারে লগ্নজিতার সঙ্গে বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীর সম্পর্ক নিয়ে শুরু হয়েছে আলচনা। সম্প্রতি ছোট্ট একটা ভিডিওতে দেখা যায় লিলি চক্রবর্তীকে জড়িয়ে ধরে নিজের পরিবারের প্রসঙ্গ তুলেছেন গায়িকা। অনেকেরি ধারনা, একও পদবী হওয়ার জন্যি হয়ত বর্ষীয়ান অভিনেত্রীকে পিসি বলে ডাকছেন। ঠিক কেমন সম্পর্ক লগ্নজিতা ও লিলি চক্রবর্তীর?

লগ্নজিতা বলেন, “লিলি চক্রবর্তী আমার পিসি হন। দু;জনের পদবী এক বলেই যে পিসি বানিয়ে নিয়েছি এমনটা নয়। সত্যি সত্যি উনি আমার পিসি। মানে ওই রানি পিসি, ঝুনু পিসি… মায়ের বৌদির মামাতো ভাইয়ের… ওরকম নয়। আমি যেটুকু গান শিখেছি, বলতে গেলে তিন বছর বয়সে যার কাছে আমার প্রথম গানের হাতেখড়ি তিনি হলেন লিলি পিসির দাদা যাকে আমি বন্ধু বলে ডাকতাম। আমার পরিবারের সঙ্গীত গুরু তিনিই ছিলেন।

১০ বছ্র আগে আমার বিয়েতে লিলি পিসি কে দেখে ইন্ডাস্ট্রির অনেকেই অবাক হয়েছিলেনযে উনি এখানে কি করছেন। তখন তো সবাই জানতেন না যে ওনারি বাড়ির মেয়ের বিয়ে তাই ওনাকে তো থাকতেই হবে।”

Previous article60 টি পথ নিয়ে উক্তি । জীবনে চলার পথে কিছু মোটিভেশনাল স্ট্যাটাস
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।