ফের বাড়ছে করোনা! কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কুমার শানুর ছেলে, কি জানালেন গায়কের চিকিৎসক?

কুমার শানু

আবারও হুহু করে বাড়ছে করোনাভাইরাস। এবার ভয়ঙ্কর ভাইরাসের থাবা বসল জনপ্রিয় গায়ক কুমার শানুর পরিবারে। কোভিড মহামারি যে বিদায় নেয়নি, তা যেন আরও একবার মনে করিয়ে দিল কুমার শানুর ছেলের এই আকস্মিক অসুস্থতা। গায়কের ছেলে জান কুমার শানু কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোভিড সংক্রমণের খবর সামনে আসছে। সেই আবহেই জান কুমার শানুর আক্রান্ত হওয়ার খবরে নতুন করে উদ্বেগ জন্ম নিচ্ছে সাধারণের মধ্যে। গায়ক আপাতত ভর্তি মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। অনুরাগীদের পাশাপাশি বিনোদনজগতের একাধিক পরিচিত মুখও তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

রবিবার, ১২ জুলাই সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে নিজের করোনা পজিটিভ হওয়ার খবরটি নিজেই জানান এই গায়ক। হাসপাতালের নীল-সাদা পোশাক পরে, মুখে এক চিলতে হাসি নিয়ে জান ক্যাপশনে লেখেন, “চীন সে আয়া মেরা দোস্ত… কোভিড কো সালাম করো।” হাসপাতালেও যে তাঁর রসবোধ একই রকম তাজা, তা প্রমাণ করে তিনি আরও যোগ করেন, “ফিট চেক, আমার প্রিয় ডিজাইনার ‘কোকিলাবেন’-এর পোশাক পরেছি। চেক ইন করেছি: উহান থেকে আসা কোভিডের জন্য।”

তবে জানের এই পোস্টের আড়ালে একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে, কারণ মৃদু উপসর্গ থাকলে সাধারণত হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তাকে যেহেতু হাসপাতালে ভর্তি হতে হয়েছে, তাই গায়কের শারীরিক অবস্থা ঠিক কতটা গুরুতর এবং চিকিৎসকেরা তাকে কতদিন পর্যবেক্ষণে রাখবেন, তা নিয়ে এখনও কোনও খবর মেলেনি।

কুমার শানু

বিগ বস ১৪ এ অংশ নেওয়ার পর তিনি জনপ্রিয়তা পান জান কুমার। এছাড়া তিনি তার বাবার দেখানো পথ অনুসরণ করেছেন। সমাজমাধ্যমেও বেশ অ্যাক্টিভ তিনি। নিয়মিত নিজের কাজ ও ব্যক্তিগত জীবনের আপডেট অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।