‘বিয়ের ৯ বছর পরেও… খুব গা’লাগালি দিয়েছি… সেখান থেকে বেরিয়ে ও আমাকে… বাধ্য হয়ে সিদ্ধান্ত নিলাম…’, প্রথমবার স্বামী দ্বৈপায়নকে নিয়ে মুখ খুললেন কাঞ্চনা মৈত্র

কাঞ্চনা মৈত্র

ছোটপর্দায় অতি পরিচিত মুখ অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। বাংলা সিরিয়ালের দৌলতে দর্শকমহলে অভিনেত্রীকে প্রায় সকলেই চেনেন। তবে তার পরিচিতি অবশ্য নেগেটিভ চরিত্রের জন্যই। তবে বাস্তবে ভীষণই সাদামাটা জীবনযাপন তার। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চা তুঙ্গে। ২০১৭ সালে নিজের বহু বছরের প্রেমিক দ্বৈপায়ন ভৌমিককে বিয়ে করেন কাঞ্চনা। ৪০ বছর বয়সে এসে বিয়ে করায় অভিনেত্রীকে বহুবার কটাক্ষের মুখেও পরতে হয়। বিয়ের ৯ বছর পরে স্বামী দ্বৈপায়ন দাস কে নিয়ে মুখ খুললেন কাঞ্চনা। সম্প্রতি এক সাক্ষাতকারে স্বামীর সঙ্গে প্রথম আলাপ থেকে শুরু করে সম্পর্কের খুঁটিনাটি সবটাই জানালেন অভিনেত্রী।

কাঞ্চনার কথায়, “দ্বৈপায়নের সঙ্গে আমার আলাপ ফেসবুকের মেসেঞ্জারে ফ্লার্ট করতে এসেছিল, ২০১৬-র পুজোর সময় খুব গা’লাগালি খেয়েছে আমার কাছ থেকে।” তবে গা’লাগালি খাওয়ার পরদিনই দ্বৈপায়ন দেখা করার সময় পিছিয়ে দিতে রাজি না হয়ে জানান যে তাঁর কুকুরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা বেশি জরুরি। কাঞ্চনা বলেন, “আমার কাছে এই কথাটা খুব ভালো লেগেছে যে দেখা করার এক্সাইটমেন্টের চেয়েও রেসপন্সিবিলিটিকে ও গুরুত্ব দিয়েছে।”
প্রথম দিন রয়্যাল বেঙ্গল ক্যাফেতে দেখা করে অনর্গল কথা বলা নিয়ে তিনি যোগ করেন, “আমি এত বাজে ভাট বোকেছিলাম যে ভেবেছিলাম ও বেরিয়েই আমাকে ব্লক করে দেবে।” তবে দ্বৈপায়ন বুঝতে পেরেছিলেন যে অভিনেত্রী তখন ভীষণ একা ছিলেন।

প্রথম সাক্ষাতের সেই পর্ব পেরিয়ে ২০১৭ সাল থেকে তাঁরা একসঙ্গে থাকতে শুরু করেন। কাঞ্চনা বলেন, “২০১৭ থেকে আমরা একসঙ্গে থাকতে শুরু করলাম। দুটি সংসারের খরচ হয়ে যাচ্ছিল, আলাদাভাবে দুটি বাড়ির খরচ সামলানোর কথা ভেবেই সিদ্ধান্ত নিই একসাথে থাকার।”