৬০০ পর্ব পার, এবার বন্ধ হচ্ছে জি-বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘পরিণীতা’? অবশেষে মুখ খুললেন মল্লার ওরফে রিয়াজ লস্কর

পরিণীতা

২০২৪ সালের নভেম্বর মাস থেকে শুরু হয়ে জি-বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘পরিণীতা’। যার মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা উদয় প্রতাপ সিংহ এবং ঈশানী চট্টোপাধ্যায়। টিআরপিতে বহুবার বাংলার টপার হয়েছে এই মেগা। সম্প্রতি ৬০০ পর্বের সেলিব্রেশন হয়েছে। তারপরেই উঠেছে জোর চর্চা এবার নাকি পরিণীতা’র পথচলা শেষ হতে চলেছে।

টিআরপি এখন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ। তারমাঝেই সিরিয়াল বন্ধের গুঞ্জনে মন ভেঙেছে দর্শকদের। সত্যি কি বন্ধ হয়ে যাবে পরিণীতা? অবশেষে মুখ খুললেন এই মেগার এক জনপ্রিয় অভিনেতা।

ধারাবাহিকে মল্লার চরিত্রে অভিনয় করছেন রিয়াজ লস্কর। এক সংবাদমাধ্যমকে ধারাবাহিক শেষ হওয়া নিয়ে তিনি জানান, , ‘অনেক প্রশ্ন পাই যে, ‘দাদা বন্ধ হয়ে যাচ্ছে কি?’ একদমই বন্ধ হচ্ছে না। গল্পটা এমন দেখাচ্ছে যে মনে হচ্ছে, এই তো সব মিটে গেল। কিন্তু না, এখনো প্রচুর টুইস্ট আছে।’

অভিনেতার কথা স্পষ্ট এই শো এখনি বন্ধ হওয়ার কোনও প্রশ্নই নেই। তাই দর্শকদের ভয় পাওয়ার প্রয়োজন নেই। এখন দেখার বিষয় আগামীদিনে কি টুইস্ট আনতে পারে এই মেগা।