বাবা আর মেয়ে দুজনেই পড়েছে একই সোয়েটার! ছবির এই বাচ্চা ছেলেটি আপনাদেরই খুব প্রিয় একজন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা, বলুন তো কে?

জনপ্রিয় অভিনেতা

সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং এর যুগ। কোনও জিনিস যদি একবার ট্রেন্ডিং চলে তাহলে সাধারণ মানুষ থেকে টিভি তারকারাও সেই ট্রেন্ডে গা ভাসিয়ে দেয়। কিছুদিন ধরেই যেমন সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে বলিউড থেকে টলিউডের তারকাদের শৈশবের ছবি। আজ এমনি আরও একটা ছবি নিয়ে আমরা হাজির।

সম্প্রতি বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেতার তার ফেসবুকে দুটি ছবি কোলাজ করে পোস্ট করেন। একটি তার নিজস্ব আর পাশের ছবিটি তার একমাত্র কন্যার। ছবি দুটিতে মিল হল সোয়েটার। কি শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই। চলুন ব্যাপারটা খোলসা করে বলি। আসলে অভিনেতা তার ছোটবেলার একটি সোয়েটার সযত্নে তুলে রেখেছিলেন। আর তার ছোটবেলার সেই সোয়েটারটি এখন তার মেয়ে পরে। সেই স্মৃতিচারণ করতে গিয়ে নিজের শৈশবের ছবি পোস্ট করে ফেলেন তিনি।

ছবি পোস্ট করে লেখেন, “ছোটবেলায় যে সোয়েটারটা আমি পরেছিলাম সেই সোয়েটারটাই পরে আমার মেয়ে | ছবিটা তোলা দার্জ্জিলিং~এ ২০২৪ সালে |” এবার বলুন তো ছবি দেখে কি চিনতে পারলেন এই অভিনেতাকে?

হ্যাঁ, বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা দেবোত্তম মজুমদার। যাকে খড়কুটো থেকে গুড্ডি বিভিন্ন ধারাবাহিকে আপনারা দেখেছেন অভিনয় করতে। একসময় নায়ক হিসাবে দর্শকের মনে রাজ করেছেন তিনি। আজও ‘কেয়া পাতার নৌকা’ সিরিয়ালের সোনাবাবু বলেই অনেকে চেনেন।

অভিনেতা দেবোত্তম মজুমদার