ভাঙছে ৬ বছরের সংসার! চুপিসারেই ডিভোর্স হয়ে গেল টলি পাড়ার এই জনপ্রিয় তারকার?

অভিনয় জগতের সাথে যুক্ত পেশার মানুষের নাকি সংসার ধর্ম বেশিদিন হয়না। এরকম কথা প্রায়শই শোনা যায়। অতীতে অনেক উদাহরণও রয়েছে। এমনকি ১৪-১৫ বছরের সুখের সংসারও ভাঙতে দেখা গেছে। এবার নাকি টলি পাড়ার এক জনপ্রিয় পরিচালকের ঘর ভেঙেছে? চারিদিকে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে।

আচমকাই গুঞ্জন উঠেছে, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রীর মিথিলা নাকি ৬ বছরের সুখের সংসার ভেঙেছে অনেক আগেই। চুপিসারে নাকি ডিভোর্স হয়েছে। কিন্তু আচমকাই এরকম গুঞ্জন কেন শোনা যাচ্ছে? আসলে গুঞ্জনের সূত্রপাত এক পডকাস্টে ঘিরে। সম্প্রতি এক পডকাস্টে এসে সৃজিত জানিয়েছেন, “আমি মাঝে মাঝে জীবনে স্থায়ী সঙ্গীর অভাব বোধ করি। কখনও কখনও কাজ, গান, ক্রিকেট, বন্ধুরা আমায় সঙ্গ দেয় সেই একাকীত্ব দূর করতে।”  আর সেই কথায় সৃজিত আর মিথিলার ডিভোর্স চর্চার জল্পনা দিগুণ বাড়িয়ে তুলেছে।

সৃজিত মুখোপাধ্যায়

সৃজিত ও মিথিলার সম্পর্ক ভাঙা নিয়ে বহুবার প্রশ্নের মুখে পড়েও  মুখে কুলুপ পরিচালকের। পরিচালকের এই মন্তব্যের পর ইন্ডাস্ট্রিতে গুঞ্জন আরও জোরালো, তাহলে কি তাঁদের ডিভোর্স হয়ে গিয়েছে। শোনা যায়, বিয়ের পর তাঁদের গুচ্ছিয়ে সংসার করতে দেখা যায়নি। মিথিলা এখন তাঁর মেয়েকে নিয়ে বাংলাদেশেই  থাকেন, অন্যদিকে সৃজিত কলকাতায়। তাহলে কি সত্যিই পরিচালক বিয়ে ভেঙেছে?