প্রতি সপ্তাহে টিআরপিতে ছক্কা তবুও আচমকাই বন্ধ হচ্ছে জলসার জনপ্রিয় ধারাবাহিক, চ্যানেলের সিদ্ধান্তে হতবাক দর্শক

রাঙামতি তীরন্দাজ

একাধিক জনপ্রিয় মেগা ধারাবাহিক বন্ধের খবর মিলছে। জি-বাংলায় শেষ হয়েছে ‘দাদামনি’। আইপিএল শেষ হতে বিদায় নিচ্ছে ‘আনন্দী’ এবং ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। আর তার মাঝেই এবার জলসার সিদ্ধান্তে মাথায় হাত দর্শকের। টিআরপির পাঁচে থাকা মেগা এবার আচমকাই বন্ধ করছেন স্টার জলসা এমনটাই মিলছে খবর।

বেশ কিছুদিন ধরেই বিতর্কের ঝড় উঠেছে প্রযোজক সুশান্ত দাসকে ঘিরে। বিজয়িনী’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন সুকন্যা দত্ত তার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নিগ্রহের অভিযোগ আনেন। ইতিমধ্যেই অভিনেত্রী জাতীয় কমিশনের দ্বারস্থ হয়েছেন। শোনা যাচ্ছে এবার প্রযোজক আইনি পথে লড়বেন।

তবে এর মাঝেই খবর মিলছে, বন্ধ হতে চলেছে সুশান্ত দাসের জনপ্রিয় মেগা ধারাবাহিক  ‘রাঙামতি তীরন্দাজ’। প্রতি সপ্তাহে টিআরপি তিন-চারে এই মেগা ঘোরাফেরা করে। টিআরপি থাকতেও কেন বন্ধ হচ্ছে এই মেগা।

আনন্দ বাজারের সূত্রের খবর অনুযায়ী, জলসায় আসছে নতুন মেগা ধারাবাহিক “ঘূর্ণি’। আর তার কারণেই নাকি ‘রাঙামতি তীরন্দাজ’ বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন চ্যানেল। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত কোনও অফিশিয়ালি খবর পাওয়া যায়নি। এদিকে এই সংবাদমাধ্যমের কাছে ধারাবাহিকের নায়ক জানিয়েছেন, এখনো পর্যন্ত কোনও তথ্য এই ব্যাপারে দেওয়া হয়নি।