
লালকুঠি ধারাবাহিকের পর আবারও ভৌতিক গল্পে অভিনেত্রী রুকমা রায়। না তবে এই গল্প ছোটপর্দার নয়। বড়পর্দার, হ্যাঁ এবার বড়পর্দার নায়িকা রুকমা। টেলিভিশন পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী তিনি। কিরণমালা’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে অভিষেক ঘটে তার। এরপর ওয়েব সিরিজে কাজ করেছেন।
তবে এবার বড়পর্দায় মুখ্য চরিত্রে এক ভৌতিক ঘরানার ছবিতে দেখা মিলবে রুকমার। বাস্তব জীবনের অন্যতম রহস্যময় স্থান পুরুলিয়ার ‘বেগুনকোদর’ রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ছবির গল্প। ছবির নাম ‘পরবর্তী স্টেশন বেগুনকোদর’।
গল্পে তিন প্রধান পুরুষ চরিত্রে থাকবেন সোহম মজুমদার, দেবরাজ ভট্টাচার্য ও স্যান্ডি। শোনা যাচ্ছে ইতিমধ্যে ছবির কলকাতার অংশের শুটিং শেষ হয়েছে। বিভিন্ন আউটডোর এখনো শুটিং হবে। এর আগে জি ফাইভের ‘কালীপটকা’ সিরিজের নিজের অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন।
