
ছবিতে এই শিশুটিকে চিনতে পারছেন কেউ? এই ছোট শিশুটি আজ আপনাদের চোখের মণি। যদিও তার ছবি দেখে অনেকেই চিনতে পারেননি। ছোটপর্দার দর্শকদের নিজের অভিনয়ে মাতিয়ে রেখেছে এই খুদে শিল্পী। যেমন মিষ্টি দেখতে, ঠিক তেমনি তার অভিনয়। ছোট থেকেই ভীষণ প্রতিভা রয়েছে এই খুদের মধ্যে।
একসময় স্টার জলসার এক জনপ্রিয় মেগা ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিল এই খুদে শিল্পী। আপাতত ছোটপর্দায় না দেখা গেলেও তার অভিনীত একটি চরিত্রে আজও দর্শকের মনের মণিকোঠায় রয়েছে গেছে। এবার চিনতে পারলেন কি?
ছবিতে এই শিশুটি হল আপনাদের সকলের প্রিয় সোনা ওরফে শিশুশিল্পী মিশিতা রায় চৌধুরী। যাকে আপনারা ‘অনুরাগের ছোঁয়া’ সোনা হিসাবে চেনেন। এই মেয়েটি আধো আধো বাংলা কথা মন জিতে নিয়েছিল দর্শকের। বাড়িতেও সকলের নয়নের মণি।

