
সম্প্রতি দাদাগিরির মঞ্চের একটি ভিডিও সামনে এসেছে। যেখানে উপস্থিত ছিলেন রান্নাঘরের প্রাক্তন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। এছাড়াও হাজির ছিলেন আরও অনেক সেলিব্রেটি।
প্রোমোতে সুদীপা দেবের উদ্দেশ্যে বলেন, “বাঙালি দর্শক তোমার সঙ্গে কোথাও একটা মহানায়ক উত্তমকুমারের মিল পায়…”। সুদীপার কথা শুনেই দেব পাল্টা বলে ওঠেন, “সুপ্রিয়া’দিও ঠিক এই কথাই বলেছিলেন। সুপ্রিয়া’দির বাড়িতে গিয়েছি তখন এই কথা বলেছিলেন উনি –‘তোমার মধ্যে মহানায়ককে দেখতে পাই…তোমার হাসি…’। এরপর দেব বলেন, “মহানায়ক উত্তমকুমার একজনই হয়। ওঁর সঙ্গে কারওর তুলনা করা যাবে না।”
এই প্রোমো দেখে অধিকাংশ নেটিজেন উত্তম কুমারের সাথে দেবের তুলনা মানতে নরাজ। অনেকে সমর্থন জানিয়ে বলেন, দেবের হাসির সাথে কিছুটা মিল পাওয়া যায় উত্তম কুমারের সাথে। আবার কেউ কেউ এই তুলনা একেবারেই বেমানান বলেই ব্যাখ্যা করেন।
