ওড়না মাথায় বউ সেজে ছোট্ট খুদে এখন বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়িকা, চিনতে পারছেন অভিনেত্রী কে?

নবনীতা দাস

পরনে হলুদ রঙের শাড়ি। কপালে চন্দন,মাথায় ওড়না দিয়ে গোল গোল চোখে তাকিয়ে থাকা ছোট্ট খুদে টেলি দুনিয়ায় এই মুহূর্তে খুবই জনপ্রিয় ও চর্চিত। এখন অবশ্য ছোটটি নেই। তাঁর মিষ্টি চেহারা ও ব্যবহার দিয়ে তিনি দর্শকদের নয়নের মণি। ছোটবেলার এই ছোট্ট মেয়েটিকে এখন দেখলে সত্যিই চেনা দায়।

দুবছর আগে ফেসবুকে নিজের ডিভোর্সের কথা ঘোষণা করে রীতিমতো শিরোনামে এসে গিয়েছিলেন। অভিনেত্রীর স্বামী টলিউডের খ্যাতনামা নায়ক। চিনতে পারলেন অভিনেত্রী কে?

এই খুদে অভিনেত্রী আসলে নবনীতা দাস। ২০১৯ সালে বিয়ে করেছিলেন জিতু কমলকে। কিন্তু চার বছর যেতে না যেতেই ছন্দপতন। মাঝে নবনীতার সঙ্গে এক ব্যবসায়ীর সম্পর্কের কথা শোনা গেলেও সেটা মিথ্যে বলে জানিয়েছিলেন অভিনেত্রী। ২০২৪-এর শুরুতেই নবনীতা সিলমোহর দিয়ে জানান, আইনত এখন তিনি ডিভোর্সি। পুরনো সম্পর্ক ঠিকঠাক হওয়ার সম্ভাবনা আর নেই বললেই চলে। একসময় ভালোবেসে নবনীতাকে ‘বাচ্চা বউ’ বলে ডাকতেন জিতু।

তবে ব্যর্থ সম্পর্কের বোঝা কাটিয়ে, অনেকটাই এগিয়ে গিয়েছেন আপাতত জিতু আর নবনীতা দুজনেই। কাজে মন দিয়েছেন দুজনেই।

নবনীতা দাস