একের পর এক মৃত্যুর খবর! অকালেই চলে গেলেন আরও এক জনপ্রিয় অভিনেতা, অভিনয় জগতে বড় ধাক্কা

লি নাম হি

একের পর এক জনপ্রিয় অভিনেতা হারিয়ে যাচ্ছে বিনোদন জগত থেকে। সাতসকালেই মিলল ফের খারাপ খবর। চলে গেলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা। শোকাহত গোটা ইন্ডাস্ট্রি। দীর্ঘ অসুস্থতার সাথে লড়াই করেও শেষরক্ষা হয়নি। ২২শে এপ্রিল, বিকেল ৫টার দিকে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।

যদিও অভিনেতার অসুস্থতা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। সেভেরেন্স হাসপাতালে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে এবং ২৪শে এপ্রিল তাঁর শেষকৃত্যের কাজ অনুষ্ঠিত হবে।

প্রয়াত কোরিয়ার প্রখ্যাত অভিনেতা লি নাম হি। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৬৪ বছর। কর্মজীবনে রেখে গেছেন অজস্র স্মরণীয় থিয়েটার, চলচ্চিত্র এবং টেলিভিশনে অভিনীত তার অবিস্মরণীয় কীর্তি। ১৯৮৩ সালে ‘অ্যান্টিগোন’ মঞ্চনাটকের মাধ্যমে তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করেন এবং ধীরে ধীরে দক্ষিণ কোরিয়ার থিয়েটার জগতে একজন সম্মানিত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন ।

‘স্টিল রেইন ২: সামিট’ , ‘ওয়াচার’ , ‘দ্য ফ্রগ’ এবং বহুল প্রচারিত সিরিজ ‘মাই ডিয়ারেস্ট’- এর মতো প্রকল্পে তাঁর অভিনয় তাঁকে বৃহত্তর দর্শকের কাছে স্বীকৃতি এনে দেয়।

 লি নাম হি