ফের রহস্য মৃত্যু ইন্ডাস্ট্রিতে! প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী, মর্মান্তিক মৃত্যুর খবরে শোকের ছায়া বিনোদন দুনিয়ায়

একের পর মৃত্যুর খবর যেন পিছু ছাড়ছে না ইন্ডাস্ট্রির। প্রয়াত হলেন আরও এক জনপ্রিয় অভিনেত্রী৷। তবে অভিনেত্রীর মৃত্যু ঘিরে উঠে এসেছে নানা রহস্য। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। এত অল্প বয়সে অভিনেত্রীর অকাল প্রয়াণ কেউই মেনে নিতে পারছেন না। সামান্য জল খাওয়াই যে এভাবে অভিনেত্রির প্রান কেড়ে নেবে তা হয়ত ভাবতেই পারেননি। কিভাবে মৃত্যু ঘটল অভিনেত্রীর?

জানা যাচ্ছে, বোলাঙ্গির জেলায় নিজের বাড়িতেই শৌচাগার পরিষ্কার করার জন্য রাখা অ্যাসিড মেশানো জল খেয়ে ফেলেন অভিনেত্রী। আচমকা তাঁর অবস্থা গুরুতর হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত খাপরাখোল মেডিকেল সেন্টারে নিয়ে যান। চিকিৎসা চলাকালীনও তাঁর অবস্থার উন্নতি হয়নি। অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় সম্বলপুরী অ্যালবাম শিল্পী ও সংকীর্তন গায়িকা জেসমিন মাঝি।

তবে, আচমকা তিনি কেন অ্যাসিড জল পান করেছিলেন তার কারণ এখনও জানা যায় নি। যদিও ভক্তরা সন্দেহ করছেন যে তিনি হয়তো একটি ভাঙা সম্পর্কের কারণে এই চরম পদক্ষেপ নিয়েছিলেন, তাঁর আকস্মিক মৃত্যু সমগ্র সম্বলপুরী চলচ্চিত্র জগতে শোকের ছায়া ফেলেছে।

বোলাঙ্গির জেলার খাপরাখোল থানার অন্তর্গত ঘুচাপালি গ্রামের সুপরিচিত শিল্পী জেসমিন মাঝি। জনপ্রিয় সম্বলপুরী অ্যালবাম শিল্পী ও সংকীর্তন গায়িকা হিসেবেও যথেষ্ট পরিচিতি রয়েছে জেসমিনের। একজন সুপরিচিত গায়িকা এবং উদীয়মান অভিনেত্রী হিসেবে জেসমিনের বিশাল ভক্তকুল ছিল।

জেসমিন মাঝি