‘একসময় সমস্ত অ্যাটেনশন আমাকেই…কিন্তু এখন আর…মিউচুয়াল সিদ্ধান্ত…’, ৪ বছরের দাম্পত্য জীবনে স্বামীকে নিয়ে বড় সিদ্ধান্ত অনিন্দিতার

অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী

২০২২ সালে ২৬ জানুয়ারি মাসে অভিনেতা সুদীপ সরকারের সাথে আইনি বিয়ে সেরেছিলেন ছোটপর্দার অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। ২০২৫ সালে তাদের কোল আলো করে আসে কন্যা সন্তান। সন্তানের জন্মের কিছু সময়ের পরেই কাজে ফেরেন অভিনেত্রী। দুজনের আদরের কন্যা তিষ্যাকে নিয়ে এখন  তাদের সুখী পরিবার। তবে আচমকাই স্বামীকে নিয়ে মিউচুয়াল সিদ্ধান্ত নিলেন অনিন্দিতা। কি এমন হল অভিনেত্রীর?

আসলে সুদীপের এখন জীবনে ফার্স্ট প্রায়োরিটি তার মেয়ে। তাই শুটিং এর পর যেটুকু সময় পায় সুদীপ মেয়ের সাথেই কাটান। তাই সেই শুধু অ্যাটেশন পাচ্ছে সুদীপের।

সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করে নিয়েছেন অনিন্দিতা। একটি ছবি মেয়ের সঙ্গে সুদীপের আর একটি স্বামীর সাথে তার। ছবি পোস্ট করে অনিন্দিতা ক্যাপশনে লেখেন, “একসময় সমস্ত অ্যাটেনশন আমাকেই দিয়ে এই বিশেষ জায়গায় গিয়ে আমারই প্রিয় গরম মশলা কফি আর বোম্বে স্যান্ডউইচ খাওয়া হতো, না এখনও সেগুলো সবই খাওয়া হয়, কিন্তু অ্যাটেনশন এর বেশ কিছু শতাংশ এই ক্ষুদ্র ভদ্রমহিলা নিয়ে নিয়েছেন !!”

অভিনেত্রী শেষে আরও লেখেন, “ঠিক আছে, অসুবিধে নেই, মিউচুয়াল ডিসিশন এইসব !!” তিনজনের এই মিষ্টি বন্ডিং মন কেড়েছে দর্শকের।